১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

জিরা নাকি মৌরির পানি?

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> অনেকেরই সকালে উঠে খালি পেটে এক গ্লাস মৌরি ভেজানো পানি খাওয়ার অভ্যাস আছে। কেউ কেউ আবার জিরা ভেজানো পানি খান। অনেক ডায়বেটিস রোগী আছেন রক্তে শর্করার মাত্র কমাতে ওষুধের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে সমাধানের দিকে ঝুঁকছেন। এই রোগে ভোগা রোগীদের কেউ কেউ মৌরি কিংবা জিরা পানি দৈনন্দিন খাবারের তালিকায় রাখেন। কিন্তু এই দুটির মধ্যে কোনটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।জিরায় থাকা থাইমোকুইনোন’ এবং ‘কিউমিনালডিহাইড’ নামক যৌগগুলি শরীরের মেটাবলিজম বা বিপাক হার বাড়িয়ে দেয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, জিরা পানি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়কে উদ্দীপিত করে বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, জিরে শরীরের কোষগুলোর ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে দেয়। সব মিলিয়ে শরীরে যেটুকু ইনসুলিন আছে,সেটা আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে জিরা। যারা ‘ফাস্টিং ব্লাড সুগার’ বা দীর্ঘমেয়াদি শর্করার গড় (এইচবিএওয়ান সি) কমাতে চাইছেন, তাদের জন্য পানি উপকারী। এটি রক্তে কার্বোহাইড্রেট ভাঙার গতিও ধীর করে দেয়। এর ফলে খাওয়ার পর হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ভয় থাকে না।মৌরি পানি >>মৌরি পানি রক্তের শর্করা নিয়ন্ত্রণে কিছুটা ভিন্নভাবে কাজ করে। এটি সরাসরি ইনসুলিন না বাড়িয়ে শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায়। দীর্ঘদিনের প্রদাহ থেকেই অনেক সময় ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয়। মৌরিতে থাকা ‘অ্যানেথোল’ এবং ‘কোয়ারসেটিন’ নামক উপাদানগুলো শরীরকে ঠান্ডা রাখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। চিকিৎসাবিজ্ঞানের মতে, ইনসুলিন রেজিস্ট্যান্সের পেছনে একটা বড় কারণ হল এই প্রদাহ। মৌরিতে থাকা ‘অ্যানেথোল’ হজম ক্ষমতা বাড়ায় এবং শরীরের টক্সিন বার করে দিতে সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা হল, মৌরি পানি ঘনঘন মিষ্টি খাওয়ার বা অসময়ে খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়। এ কারণে যাদের সুগার বেড়ে যাওয়ার পেছনে হজমের সমস্যা বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস দায়ী, তাদের জন্য মৌরি পানি সেরা বিকল্প।কখন কোনটি খাবেন?বিশেষজ্ঞদের মতে, বিপাকক্রিয়া বাড়াতে সকালে খালি পেটে জিরা পানি পান করুন। আর সারাদিনের ক্লান্তি কাটাতে বা ভারী খাবারের পর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে খেতে পারেন মৌরি পানি। তীব্র গরমে মৌরি যেমন শরীর ঠান্ডা রাখে, তেমনি বর্ষায় বা শীতে জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। মনে রাখবেন, এগুলো ওষুধের পরিপূরক হতে পারে, বিকল্প নয়।

সূত্র : দ্য ওয়াল ,টিভিনাইনবাংলা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page