২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-৩ জন। কক্সবাজারে স্বচ্ছ প্রক্রিয়ায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> যাদের প্রতিদিন চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে, তারা সহজেই তা ছাড়তে পারেন না। কেননা শরীর নিয়মিত চিনি পেতে পেতে অভ্যস্ত হয়ে যায়। এরপর সেটিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ফলে শরীর এক রকম ভাবে চিনির উপর নির্ভরশীল হয়ে পড়ে। হঠাৎ সেই জোগান থমকে গেলে শরীর যেন শক্তি হারিয়ে ফেলে এবং তখনই শুরু হয় প্রত্যাহারের প্রতিক্রিয়া। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মস্তিষ্কের অভ্যাস। চিনি খেলে শরীরে ডোপামিন নামে রাসায়নিক বের হয়, যা আনন্দের অনুভূতি দেয়। হঠাৎ চিনি খাওয়া বন্ধ করলে এই আনন্দের উৎস কমে যায়। ফলে মন খারাপ, বিরক্তি, উদ্বেগ ইত্যাদি অনুভূতি বাড়তে পারে।চিনি ও মিষ্টি জাতীয় খাবারের অভ্যাস সহজে ত্যাগ করার কৌশল >> চিনির বদলে মিষ্টি স্বাদের ফল খান চিনি বা মিষ্টি খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্পগুলো খুঁজে নিতে পারেন। যেমন, চিনির বদলে মিষ্টি ফল খেতে পারেন। তাতে মিষ্টি স্বাদের সঙ্গে শরীর ফাইবারও পাবে। পর্যাপ্ত পানি পান >>পানি পানের ঘাটতি থাকলে বার বার মিষ্টি খেতে ইচ্ছে করতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত।ডার্ক চকোলেট >> চিনি খাওয়ার অভ্যাস ছাড়তে ৭০ শতাংশ কোকো পাউডার দিয়ে বানানো ডার্ক চকোলেট খাওয়া যেতে পারে। কিন্তু পরিমাপের দিকে নজর দিতে হবে।সালাদ বা স্যুপ >> খাবার খাওয়ার আগে সালাদ বা স্যুপ খেলে পেট ভর্তি থাকে এবং হঠাৎ মিষ্টির লোভ কমতে পারে।জরুরি পর্যাপ্ত ঘুম >> ঘুম কম হলে শরীরের বেশি মিষ্টির প্রয়োজন হতে পারে। ভালো ও পর্যাপ্ত ঘুম এই আকাঙ্ক্ষা কমাতে সাহায্য করে।ছোলা ও বাদাম >> মিষ্টির অভ্যাস ছাড়তে রোস্ট করা ছোলা, অঙ্কুরিত ডাল বা বাদাম খেতে পারেন। এসব খাবার পেট ভরায় এবং রক্তে শর্করার ওঠানামা কমায়। এগুলো খেলে মিষ্টির প্রতি আকর্ষণ খানিক কমতে পারে।যা বাদ দেবেন >> চিনি বাদ দেওয়ার পর আরও কিছু বিষয় খেয়াল রাখুন। যেমন সকালের নাশতায় কিংবা সারাদিনের খাবারে কৌটোর জুস, ড্রিংস ইত্যাদি রাখবেন না। ঘরে চিনি ছাড়া ফলের জুস বানিয়ে পান করতে পারেন।চিনিযুক্ত ডেজার্ট যেমন কেক-পেস্ট্রি ইত্যাদি এড়িয়ে চলুন। নয়তো কোনোভাবেই সুফল মিলবে না।ক্যানযুক্ত খাবার, সস, প্রসেসড খাবারের মাধ্যমেও শরীরে চিনি প্রবেশ করে। এগুলো এড়িয়ে চলা উত্তম।

সূত্র: হেলথলাইন ও আনন্দবাজার পত্রিকা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page