২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুমারাদীতে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল চট্টগ্রামের ১০০ স্পটে বিএনপির অবস্থান, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ​মাটির ছোঁয়ায় জীবিকার চাকা: চওড়া কুমারপাড়ায় ঐতিহ্যের মৃৎশিল্প নিপুণ কারুকাজে তৈরি মাটির তৈজসপত্র যাচ্ছে দেশের আনাচে-কানাচে; এই শিল্পেই জীবন-জীবিকা শতাধিক পরিবারের আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: শাহজাহান চৌধুরী এমপি ‎স্টেশনে ঢোকার পথে ঢাকা মেইলে দুর্বৃত্তদের আগুন, নির্ধারিত সময়েই ছাড়ল ট্রেন ‎সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সিলগালা ৫ ‎ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউপির জলুসা গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত,গুরুতর একাধিক সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ শিবপুরে জ্ঞানদীপ মডেল স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রামে পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে কোটি টাকার আইসিইউ অ্যাম্বুলেন্স
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

কুমারাদীতে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়া (শিবপুর) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার ৯৮ নং কুমারাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমিন বেগমের সভাপতিত্বে এবং আলোর দিশারি সামাজিক সংগঠনের সভাপতি এইচএমএস মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকির হোসেন মোল্লা, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদত আলী, কুমারাদী ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওবায়দুল হক ভূইয়া, কুমারাদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক দৌলত হোসেন, মোমেন ভূইয়া, অলিউল্লাহ, কুমারাদী ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন, পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রতন খন্দকার, আলোর দিশারি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কারিম আহসান এবং বিশিষ্ট সমাজসেবক মাকসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে। প্রাথমিক শিক্ষার এই ভিত্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন অতিথিরা।বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের ১০০ স্পটে বিএনপির অবস্থান, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা
​মাটির ছোঁয়ায় জীবিকার চাকা: চওড়া কুমারপাড়ায় ঐতিহ্যের মৃৎশিল্প নিপুণ কারুকাজে তৈরি মাটির তৈজসপত্র যাচ্ছে দেশের আনাচে-কানাচে; এই শিল্পেই জীবন-জীবিকা শতাধিক পরিবারের
আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: শাহজাহান চৌধুরী এমপি
‎স্টেশনে ঢোকার পথে ঢাকা মেইলে দুর্বৃত্তদের আগুন, নির্ধারিত সময়েই ছাড়ল ট্রেন
‎সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সিলগালা ৫ ‎
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউপির জলুসা গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত,গুরুতর একাধিক
সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
শিবপুরে জ্ঞানদীপ মডেল স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

You cannot copy content of this page