২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান

  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রবিবার (২২ নভেম্বর) আয়োজিত এই আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান কমিশন কেবল কাজে বিশ্বাসী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এর মধ্যে আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে। তিনি আরও বলেন, বড় ধরনের দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। তাই কমিশন বর্তমানে বড় দুর্নীতিগুলোর অনুসন্ধান ও তদন্তের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর ফলে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের মান আরও বাড়বে।’’। তিনি দুদককে একটি আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির ওপর আলোকপাত করে বলেন, ব্যক্তিগত দুর্নীতির তুলনায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি ক্ষতিগ্রস্ত করে। তার ভাষ্যমতে, দেশের প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউসের মাধ্যমে সম্পন্ন হয়, যা মূলত বিভিন্ন করপোরেট হাউস ও ব্যাংকের যোগসাজশে ঘটে থাকে। কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সংখ্যা বেশি নয়।

দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কমিশনের সাংগঠনিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। সচিব জানান, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে নতুন সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) চূড়ান্ত করা হয়েছে। এর আওতায় এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হয়েছে। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যা অনুসন্ধান ও তদন্তের গুণমান আরও বাড়াবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর মো. আতিকুল আলম। এর আগে দুদক চেয়ারম্যান দুই কমিশনার ও সচিবকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page