১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

 

স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইবনুল আবেদীন। তিনি আরও বলেন, আধুনিক টয়লেট ও স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি।হাত ধোয়ার মতো ছোট একটি অভ্যাস অনেক রোগ থেকে সুরক্ষা দিতে পারে। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর নওহাটা পৌরসভা চত্বরে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওহাটা পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।মানচিত্র দেখুন নওহাটা পৌর প্রশাসক ইবনুল আবেদীন বলেন, সরকারের উদ্যোগে দেশে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। হাটবাজারসহ অনেক বাড়িতে আধুনিক টয়লেট নির্মাণ করা হয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।সরকারি সেবাছোটখাটো অবহেলার কারণে অনেক সময় আমরা হাত ধোয়ার মতো প্রয়োজনীয় বিষয়টি এড়িয়ে যাই। নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে ইউএনও আরও বলেন, হাত পরিষ্কার রাখার অভ্যাসের মাধ্যমে সর্দি-কাশি, ডায়রিয়া ও পেটের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। এক্ষেত্রে করোনাভাইরাস মহামারির সময় মাস্ক ব্যবহারের পাশাপাশি নিয়মিত হাত ধোয়া রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শুধু হাত ধুলেই হবে না, সঠিক নিয়মে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। শিশুদের খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে পবা উপজেলার মানুষের মধ্যে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়বে এবং সবাই দৈনন্দিন জীবনে এ অভ্যাস অনুসরণ করবেন। এর আগে ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’- প্রতিপাদ্য সামনে রেখে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page