৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

আওয়ামী লীগ সরকারের  ১৪ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রেস ব্রিফিং করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দক্ষিণাঞ্চলে সরকার নানা উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম ফকু, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।
প্রেস ব্রিফিংয়ে রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি সিকদার জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় লিখিত বক্তব্যে এমপি মহিব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদের ১৪ বছর অতিক্রম করে অত্যন্ত সফলতার সাথে বিশ্ববাসীকে তাক লাগিয়ে আকাশচুম্বী চ্যালেঞ্জ, জঙ্গিবাদ নির্মূল ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়ন অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, ক্রীড়া, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় বৃহত্তম পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, রাঙ্গাবালী থানাকে উপজেলায় উন্নীতকরণ, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীতকরণ, নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবলী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, শের-ই-বাংলা নৌ ঘাঁটি স্থাপন, কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু নির্মান, দেশের তৃতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ, আন্ধারমানিক নদীর উপর সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ, মহিপুর-আলিপুরে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সহ একাধিক মেগাপ্রকল্প সহ নানা উন্নয়ন হয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ‘নৌকায়’ ভোট দিন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বারবার দরকার।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
পটুয়াখালীতে অন্তঃসত্ত্বাকে পিটিয়ে গর্ভপাত ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার।
জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে
চলে গেলেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স’র সাবেক কর্মকর্তা মাসুদ আজাদী
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত

You cannot copy content of this page