৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখলী।পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুস সোবাহানের বিরুদ্ধে জাল-জালিয়াতি করে ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুর নেতৃত্বে একটি বিশেষ টিম এই ছদ্মবেশী এনফোর্সমেন্ট অভিযান চালায়।দুদক সূত্রে জানা গেছে, সেবাগ্রহীতার ছদ্মবেশে তথ্য সংগ্রহ এবং অফিসের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এনফোর্সমেন্ট টিম। এতে দেখা যায়, ভুয়া স্বাক্ষর ও জালিয়াতির মাধ্যমে এক ব্যক্তির জমির রেকর্ড সংশোধন করে দেওয়ার আশ্বাস দিয়ে নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২০ লাখ টাকা ঘুষ নেন কর্মকর্তা আব্দুস সোবাহান। প্রাথমিক অনুসন্ধানেই এই জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের স্পষ্ট প্রমাণ পান দুদক কর্মকর্তারা।সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘুষ কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত আব্দুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করে। অভিযান চলাকালে ভূমি কার্যালয়ে সাধারণ মানুষের সেবার তালিকা বা ‘সিটিজেন চার্টার’ টাঙানো না থাকায় অসন্তোষ প্রকাশ করে দুদক টিম। সাধারণ গ্রাহকদের সুবিধার্থে অবিলম্বে দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে দুদকের তদন্ত দল জানায়, সংগৃহীত সব তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র গভীরভাবে বিশ্লেষণ করে শিগগিরই কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে।বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, দুদকের একটি প্রতিনিধি দল এসে তদন্ত সম্পন্ন করেছে। অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে থাকা সমস্ত দাপ্তরিক তথ্য দুদককে সরবরাহ করা হয়েছে। এদিকে ঘুষ কাণ্ডে নাম আসার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত আব্দুস সোবাহান। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page