৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩ অবসর মহেশখালীতে ইয়াবা কারবারে বাধা দেওয়ায় পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

জৈন্তাপুরে পুলিশের অভিযানে চিনি বোঝাই গাড়ীসহ আটক-১। 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪০ বস্তা ভারতীয় চিনি ও একটি ডিআই পিকআপ সহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। ১৫ই জুন বৃহস্পতিবার ভোর ৫:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ পরিদর্শক মো হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাসষ্টেশন সংলগ্ন হানিফ ষ্টোর এর পাশে যাত্রী ছাউনির সামনে সড়কে একটি ডিআই পিকআপ সহ ৪০ বস্তা ভারতীয় চিনি এবং এই অবৈধ পন্যের সাথে থাকা আসকর আলি (৩২) নামক ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত আসকর আলি জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হেমুদত্তপাড়া গ্রামের মৃত হারিস মিয়ার পুত্র। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হাগ্রহন প্রক্রিয়াধীন।এদিকে ৪০ বস্তা চিনিসহ ডিআই গাড়ী ও আসকর আলি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। তিনি জানান সিলেট জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপারের নির্দেশক্রমে,অপরাধ দমন,আসমি আটকসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও গ্রেফতারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তিনি আরো জানান আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মাদকসহ চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page