২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

নেত্রকোনায় শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ এখন সময়ের দাবি

  

সুস্থ ও স্বাভাবিক মানসিক বিকাশের জন্য শিশুদের প্রয়োজন মুক্ত পরিবেশ, খেলার মাঠ এবং প্রকৃতির সান্নিধ্য। অথচ স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পেরিয়ে গেলেও নেত্রকোনা জেলা শহরে আজও কোনো শিশুপার্ক গড়ে ওঠেনি। শহরের ঘিঞ্জি পরিবেশে চার দেয়ালের মাঝে এবং কিন্ডারগার্টেনের গণ্ডিতে বন্দী হয়ে বেড়ে উঠছে এখানকার হাজার হাজার শিশু। নাগরিক জীবনের এই করুণ বাস্তবতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতা চরম হতাশাজনক।

নেত্রকোনা পৌরসভার জনসংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজার। শহরটিতে কেবল প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলেই পড়ছে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু। এর সঙ্গে মাদ্রাসাপড়ুয়া শিশুদের সংখ্যা যুক্ত করলে এই পরিসংখ্যান আরও দীর্ঘ হয়। বিশাল এই শিশু-কিশোর জনগোষ্ঠীর বিনোদনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে স্মার্টফোন ও ভার্চ্যুয়াল জগতের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। একটু স্বস্তির খোঁজে পরিবারগুলো শিশুদের নিয়ে ছয় কিলোমিটার দূরের মহাসড়কের বাইপাস কিংবা জলাশয়ের পাড়ে যেতে বাধ্য হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর।

প্রতিবছর জেলা বাজেটে শিশুপার্কের জন্য বরাদ্দ রাখা হলেও এবং জনপ্রতিনিধিরা নানা সময়ে আশ্বাসের বাণী শোনালেও বাস্তবে কোনো উদ্যোগই আলোর মুখ দেখছে না। সাঁতার শেখা কিংবা খেলাধুলার মতো মৌলিক সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে এখানকার শিশুরা। প্রবীণ সুশীল সমাজ ও শিশু সংগঠকদের মতে, একটি পরিবেশবান্ধব শিশুপার্ক কেবল শিশুদের বিকাশে সহায়তা করে না, বরং কিশোর-তরুণদের সামাজিক বিপথগামিতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতেও কার্যকর ভূমিকা রাখে।

সম্প্রতি সুশীল সমাজের তৎপরতায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আশ্বাসের কথা শোনা যাচ্ছে। সংসদ সদস্য ও পৌর প্রশাসক উপযুক্ত জমি নির্বাচন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না থাকে। শিশুদের ঘরে বন্দী রেখে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠন করা সম্ভব নয়।

নেত্রকোনায় একটি পরিকল্পিত ও আধুনিক শিশুপার্ক স্থাপন এখন আর বিলাসিতা নয়, বরং এটি শিশুদের মৌলিক অধিকার। কংক্রিটের আধিক্য কমিয়ে শিশুদের মাটিতে হাঁটার সুযোগ এবং সাঁতার শেখার কর্নারসহ একটি পূর্ণাঙ্গ পার্ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থান নির্বাচন করে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প দৃশ্যমান করবে—এটাই এখন নেত্রকোনাবাসীর একমাত্র প্রত্যাশা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page