৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির

  

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটছে না বোর্ড। বিসিবি সভাপতি তামিম ইকবাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা একটি কার্যকর ফর্মুলা নিয়ে কাজ করছেন।

বিসিবির হিসাব অনুযায়ী, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বোর্ডের লাভ করার কথা, লোকসান নয়। যতক্ষণ পর্যন্ত এই আর্থিক ও কাঠামোগত সমস্যাগুলো সমাধান করা সম্ভব না হচ্ছে, ততক্ষণ লোকসান দিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া যৌক্তিক মনে করছে না বর্তমান পরিচালনা পর্ষদ।

তবে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে না বলে স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। তিনি জানান, টুর্নামেন্টটি সঠিকভাবে আয়োজনের শতভাগ ইচ্ছা বোর্ডের রয়েছে। তামিম বলেন, আমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। সবকিছু গুছিয়ে নিতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেই সময় নিতে প্রস্তুত। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। আমি চাইলে কালকেই পাঁচটি দল নিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারি, কিন্তু আমি সেটা করব না।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে বোর্ড। বকেয়া পরিশোধ ও ব্যাংক গ্যারান্টিসহ বিভিন্ন জটিলতা ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে বিসিবি। প্রয়োজনীয় সংস্কার ও সুপরিকল্পিত প্রস্তুতির মাধ্যমেই আগামী বছর নতুন আঙ্গিকে বিপিএল ফেরানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

You cannot copy content of this page