২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা: বাদ ওয়েদারাল্ড, ফিরলেন রেনস

  

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে ঐতিহাসিক হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে একমাত্র পরিবর্তন এনেছে অজি নির্বাচকরা। ওপেনার ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তার জায়গায় অভিজ্ঞ ম্যাট রেনসকে দলে ফেরানো হয়েছে। ডারউইনে ৯ উইকেটে জিতে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে।

গত অ্যাশেজ সিরিজের শুরু থেকে টানা ছয়টি টেস্ট খেললেও ওয়েদারাল্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এই ছয় টেস্টে তার গড় ছিল মাত্র ২০.৩৬ এবং নামের পাশে ছিল কেবল একটি হাফসেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের দুই ইনিংসে তিনি যথাক্রমে ২৩ ও ৩ রান করেছিলেন। ট্রাভিস হেডের সঙ্গে ভালো জুটি গড়লেও ইনিংস বড় করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থা হারিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

দলে ডাক পাওয়া ৩০ বছর বয়সী ম্যাট রেনসের টেস্ট অভিষেক হয়েছিল এক দশক আগে। তিন সংস্করণেই নিজেকে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে প্রমাণ করা রেনস সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। তার অন্তর্ভুক্তি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে নতুন ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, তিন নম্বরে থাকা মার্নাস লাবুসানের ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনা থাকলেও তাকে আপাতত দলে রাখা হয়েছে। ডারউইন টেস্টে রান না পেলেও টিম ম্যানেজমেন্ট তাকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্পষ্ট করেছেন যে, লাবুসানেকে দ্রুত বড় রানে ফিরতে হবে। সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া ম্যাকেইতে নতুন ওপেনিং জুটির ওপর ভরসা রেখে মাঠে নামবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page