২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

  

নারী এশিয়া কাপ এবং ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষ্যে ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঘোষিত এই দলে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। দলের অন্য সদস্যরা হলেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। আগামী ২৮শে আগস্ট টুর্নামেন্টটি শুরু হবে এবং ৩১শে আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ই সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ১০ই সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচ ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় সব ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ভারত এ পর্যন্ত সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে থাইল্যান্ড ও হংকং, যেখানে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ই সেপ্টেম্বর। এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান গেমসের সূচিও চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ই সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে প্রথম কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের অন্যান্য ম্যাচে ভারত-জাপান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড মুখোমুখি হবে। ভারত-জাপান ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে বাংলাদেশ-চীন ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড ম্যাচের বিজয়ীরা একে অপরের মোকাবিলা করবে। সবশেষে, আগামী ২২শে সেপ্টেম্বর ব্রোঞ্জ ও স্বর্ণপদকের লড়াইয়ের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page