৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ

  

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট শিকার করে ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। তিন সংস্করণের ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের কোনো বোলারের প্রথম পাঁচ উইকেট সংগ্রহের অনন্য কীর্তি। হাসানের বোলিং তোপে প্রথম দিনে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। নিজের বোলিংয়ের রহস্য নিয়ে হাসান জানান, সকালের দিকে উইকেটে আর্দ্রতা ও নরম ভাব থাকায় তিনি ভালো সিম মুভমেন্ট পাচ্ছিলেন। কঠোর অনুশীলনের সুফল হিসেবেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন তিনি। এ সময় তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিং এবং দলের সার্বিক সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান এই পেসার।

নিজের বোলিংয়ের প্রতিটি উইকেটকে সমান গুরুত্ব দিয়ে হাসান বলেন, প্রতিটি উইকেটই তার কাছে বিশেষ। স্টিভ স্মিথকে আউট করার কৌশল ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, স্মিথ বলের লাইন ঠিকমতো বুঝতে পারছিলেন না। পরিস্থিতি বুঝে বাউন্সার দিলে স্মিথ তা মিস করেন। এছাড়া সতীর্থদের ফিল্ডিং ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আস্থার কথা উল্লেখ করে হাসান বলেন, সতীর্থদের সহায়তায় একপাশ থেকে রানের গতি নিয়ন্ত্রণ করা সহজ হয়েছিল। ট্রাভিস হেডের সঙ্গে মাঠের কথোপকথন নিয়েও তিনি কথা বলেন; হেড তার বোলিংয়ের প্রশংসা করেছিলেন এবং নাথান লায়ন তার পাঁচ উইকেটের মাইলফলক সম্পর্কে জানতে চেয়েছিলেন।

এর আগে ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে পাঁচ উইকেট পাওয়ার অভিজ্ঞতা রয়েছে হাসানের। ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট পাওয়ার তুলনা করতে গিয়ে তিনি জানান, তিনটি অর্জনই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা বজায় রেখে সামনের চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দিতে চান তিনি। অস্ট্রেলিয়ায় খেলার জন্য আগে থেকেই মুখিয়ে ছিলেন জানিয়ে হাসান বলেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলার সময় তিনি কেবল লাইন-লেংথ বজায় রাখা এবং অধিনায়কের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন। ইনিংস শেষে স্মারক বল নিয়ে মাঠ ছাড়া এই পেসার এখন সামনের ম্যাচগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

তিন সংস্করণের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের কোনো বোলারের প্রথম ৫ উইকেট সংগ্রহের ঘটনা।

আমি শুধু লাইন-লেংথ অনুযায়ী বল করেছি, প্রক্রিয়াটা মেনে চলা ও অধিনায়ক যা বলছে, তা অনুসরণ করার চেষ্টা করেছি।’ ভবিষ্যৎ পরিকল্পনা ও সামনের ম্যাচ নিয়ে ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, আরও খেলা আছে।

বল হাতে নিয়ে প্রথম স্পেলে জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডের উইকেট সাজঘরের পথ দেখান।

মধ্যাহ্নভোজের বিরতির পর প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে আউট করেন তিনি।

অন্য সংস্করণে আগে মাশরাফি তিন, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ চার উইকেট করে পেয়েছিলেন।

প্রস্তুতি নিয়ে বলবো, আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল।

অনুশীলনের জন্য আমরা বেশ কিছুদিন সময় পেয়েছিলাম, আর আমার মনে হয় বোলাররা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পেরেছেÑ ম্যাচেও আপনারা তা দেখতে পাচ্ছেন।

স্মিথকে আউট করার কৌশল নিয়ে হাসান বলেন, ‘সে বলটি ঠিকভাবে অনুমান করতে পারছিল না, আমার ভেতর থেকে মনে হচ্ছিল সে কিছু করার চেষ্টা করবে, তাই আমি বাউন্সার দিই এবং সে মিস করে।’ নিজের বোলিংয়ে প্রতিটি উইকেট নিয়ে হাসান বলেন, ‘আমার কাছে সবগুলো উইকেটই সমান স্পেশাল, ৫টি উইকেট না হলে তো আর ৫ উইকেটের মাইলফলক হয় না।’ অধিনায়ক নাজমুলের সমর্থন এবং দলের সতীর্থদের মাঠের নিবেদিত ফিল্ডিং প্রচেষ্টাকে প্রাধান্য দেন হাসান।

শুধু তাই নয়, নিজের এই অর্জনকে একক মানতে নারাজ হাসান।

বাংলাদেশের মাথাব্যথার বড় কারণ ছিল ট্রাভিস হেডের ব্যাটিং।

তাই আপাতত সেদিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছি।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

You cannot copy content of this page