৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ৬ উইকেট নিলেন হাসান মাহমুদ

  

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশ দল পেয়েছে এক স্মরণীয় দিন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের বিধ্বংসী বোলিং তোপে মাত্র ৫৩ ওভারেই ১৯৮ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই সাফল্যের মূল কারিগর হাসান মাহমুদ তার ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন। ৫৫ রান খরচায় ৬ উইকেট শিকার করে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল কেবল মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে ফতুল্লায় মোহাম্মদ রফিক ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছিলেন সাকিব আল হাসান। সেই অভিজাত তালিকায় এবার নিজের নাম লেখালেন হাসান মাহমুদ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে সব ফরম্যাট মিলিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার অনন্য নজিরও গড়েছেন তিনি।

বিদেশের মাটিতে এটি হাসানের তৃতীয় পাঁচ উইকেটের কীর্তি। এর আগে ভারত ও পাকিস্তানের মাটিতেও তিনি পাঁচ উইকেট শিকারের স্বাদ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে টেস্টে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় এখন সবার ওপরে হাসান মাহমুদ। তাঁর ৬/৫৫ ফিগারের পর রয়েছে মোহাম্মদ রফিকের ৫/৬২ এবং সাকিব আল হাসানের ৫/৬৮ ও ৫/৮৫ বোলিং পরিসংখ্যান।

বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকাতেও দ্রুত উঠে আসছেন হাসান। এই তালিকায় শাহাদাত হোসেন ৩৮ ম্যাচে চারবার পাঁচ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন। তবে হাসান মাহমুদ মাত্র ১৫ ম্যাচেই তিনবার এই কীর্তি গড়েছেন। এছাড়া রুবেল হোসেন ও নাহিদ রানা টেস্ট ক্যারিয়ারে দুবার করে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট প্রত্যাবর্তনের দিনটি হাসান মাহমুদের এই দুর্দান্ত বোলিংয়ে স্মরণীয় হয়ে রইল।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন বাংলাদেশের পেসাররা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

You cannot copy content of this page