লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল গল গ্যালান্টস। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত লো-স্কোরিং ম্যাচে জাফনা কিংসকে ১২৩ রানে অলআউট করে দেয় গল। এরপর মাত্র ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের লক্ষ্য স্পর্শ করে ২৫ বল হাতে রেখেই তারা জয় নিশ্চিত করে।
জাফনা কিংসের হয়ে খেলা বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ব্যাট হাতে বড় কোনো অবদান রাখতে পারেননি। হৃদয় ১০ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন, আর সাকিবের ব্যাট থেকে আসে ১৩ বলে মাত্র ৯ রান। জাফনার ব্যাটিংয়ে কামিল মিশারা ৩২ বলে ৪১ রান এবং চামিন্দু বিক্রমেসিংহে ১৬ বলে ২৫ রান করেন।
গলের শিরোপা জয়ে বল হাতে দুর্দান্ত ভূমিকা রাখেন এশান মালিঙ্গা ও চারিথ আসালাঙ্কা। মালিঙ্গা ফাইনালে সাকিবসহ মোট তিনটি উইকেট শিকার করেন। পুরো টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে তিনি আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার গৌরব অর্জন করেন, যেখানে তার ইকোনমি রেট ছিল ৯.৩২। এছাড়া থারিন্ডু রত্নায়েকে ১৪ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে জাফনার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে সাহায্য করেন।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গল শুরুতেই স্যাম হার্পারকে হারালেও টম রজার্স (৩৪) ও দিনুরা কালুপাহানা (৩১) দলকে জয়ের পথে রাখেন। নবম ওভারে সাকিব বল হাতে নিয়ে রজার্স ও কালুপাহানাকে ফিরিয়ে জাফনার জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। এরপর চামিকা করুণারত্নেও আউট হন, তবে শেষ পর্যন্ত দাসুন শানাকা ও সহান আরাচ্চিগে দলকে ৫ উইকেটের জয় এনে দিয়ে শিরোপা নিশ্চিত করেন।
৯.৩২ ইকোনমি রেটে বোলিং করে তিনি উঠে যান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে।
রজার্স ২৭ বলে ৩৪ এবং কালুপাহানা ১৯ বলে ৩১ রান করেন।
লিগ পর্বে দাপট দেখিয়ে ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারল না জাফনা কিংস।
এটি গলের ইতিহাসে প্রথম এলপিএল ট্রফি।
দুজন মিলে জাফনার ছয়টি উইকেট তুলে নেন।
বিশেষ করে মালিঙ্গার বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত চলে আসে গলের হাতে।
জাফনার ব্যাটিংয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংসটি আসে উইকেটকিপার-ওপেনার কামিল মিশারার ব্যাট থেকে।
সূত্র: Daily Amar Desh


মন্তব্য