২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

  

অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করলেও, জবাবে অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে ৯২ রানের লিড পায়। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেনের দল মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে যায়। ফলে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের।

ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১৯ রানে ২ উইকেট হারিয়েছিল। তৃতীয় ও শেষ দিনে মাত্র ১৭ ওভারের মধ্যে বাকি ৮ উইকেট হারিয়ে বসে তারা। বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। তিনি একাই শিকার করেছেন ৮ উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি। থম্পসনের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতা মাত্র দুটি ম্যাচের, যেখানে তিনি ৩টি উইকেট পেয়েছিলেন।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেবল ওপেনার তানজিদ হাসান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিনি ৪১ বল খেলে ২২ রান করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ১৯ বল খেলে ৬ রান করেন, যা আজকের দিনে দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। নাজমুল হোসেন, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন। দলের এমন ব্যাটিং পারফরম্যান্স আসন্ন টেস্ট সিরিজের আগে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সদের মতো বোলারদের মোকাবিলা করার আগে প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং ব্যর্থতা দলের জন্য স্পষ্টতই অশনি সংকেত। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি পেলেও দলের অন্য ব্যাটাররা ফিফটির দেখা পাননি, যা পুরো ম্যাচজুড়েই বাংলাদেশের ব্যাটিং দুর্বলতাকে ফুটিয়ে তুলেছে।

১০ উইকেটের ৮টিই তাঁর, বাকি দুই উইকেট নিয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি।

আজ আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মেহেদী হাসান মিরাজের, ১৯ বল খেলে ৬ রান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page