৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম নিয়ে অনিশ্চয়তায় বসুন্ধরা কিংস ও আবাহনী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস আজকের খেলার সূচি ও দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সেনেগাল জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ রাসুলকে দলে ভেড়াল বাংলাদেশ পুলিশ এফসি থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু, আহত ৯ সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির
     
             

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি ভারতের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ঠিক কী ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ইতোমধ্যে কূটনৈতিক ভাষায় এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

শামা ওবায়েদ বলেন, “একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি ভারতের মাটিতে বসে এ ধরনের বক্তব্য দেন এবং ভারত সরকার সেটি অনুমোদন করে, তাহলে তা বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করে। এর প্রভাব ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপরও পড়তে পারে।” তিনি আরও যোগ করেন, দুই দেশের সরকার ও জনগণ সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতা-কর্মী বা তাদের প্রধান যদি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এবং তা বন্ধ না হয়, তবে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

প্রতিমন্ত্রী বলেন, “ভারতের উচিত সিদ্ধান্ত নেওয়া তারা দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় ও বক্তব্য দেওয়ার সুযোগ অব্যাহত রাখবে কি না। একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে তাদের পররাষ্ট্রনীতি কী হবে, সেটিও ভারতকেই নির্ধারণ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ চায় দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও নিজ নিজ স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাক। ভারত এ বিষয়টি অনুধাবন করলে উভয় দেশের জন্যই তা ইতিবাচক হবে।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে পানি, জ্বালানি, সীমান্তসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, যেগুলোর সমাধান সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ আলোচনায় আগ্রহী।” এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু একটি ইস্যুতে সীমাবদ্ধ নয়। জ্বালানি, পানি ও সীমান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সংলাপ চলমান থাকবে এবং সব জটিলতা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নদী দূষণ রোধে কোনো অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীর গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী

You cannot copy content of this page