১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি ভারতের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ঠিক কী ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ইতোমধ্যে কূটনৈতিক ভাষায় এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

শামা ওবায়েদ বলেন, “একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি ভারতের মাটিতে বসে এ ধরনের বক্তব্য দেন এবং ভারত সরকার সেটি অনুমোদন করে, তাহলে তা বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করে। এর প্রভাব ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপরও পড়তে পারে।” তিনি আরও যোগ করেন, দুই দেশের সরকার ও জনগণ সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতা-কর্মী বা তাদের প্রধান যদি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এবং তা বন্ধ না হয়, তবে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

প্রতিমন্ত্রী বলেন, “ভারতের উচিত সিদ্ধান্ত নেওয়া তারা দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় ও বক্তব্য দেওয়ার সুযোগ অব্যাহত রাখবে কি না। একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে তাদের পররাষ্ট্রনীতি কী হবে, সেটিও ভারতকেই নির্ধারণ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ চায় দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও নিজ নিজ স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাক। ভারত এ বিষয়টি অনুধাবন করলে উভয় দেশের জন্যই তা ইতিবাচক হবে।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে পানি, জ্বালানি, সীমান্তসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, যেগুলোর সমাধান সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ আলোচনায় আগ্রহী।” এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু একটি ইস্যুতে সীমাবদ্ধ নয়। জ্বালানি, পানি ও সীমান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সংলাপ চলমান থাকবে এবং সব জটিলতা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক
পটিয়া ও সাতকানিয়ায় র‍্যাবের জোড়া অভিযান: ১ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবাসহ আটক ৩
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

You cannot copy content of this page