২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম: প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের দাবি প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য পটিয়া এমপির উপস্থিতিতে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ছয়জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ নেপালের বন্যার মধ্যে নিরাপদে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা সাবেক স্বরাষ্ট্র সচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে অভিযোগ দাখিলসহ দিনের প্রধান খবর লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়ার পথে হামজা চৌধুরী? কিশোরগঞ্জে অপুষ্টি মুক্ত ইউনিয়ন ও জেডসি বান্ধব গ্রীণ স্কুল ঘোষণা অনুষ্ঠান  অনুষ্ঠিত 
আন্তর্জাতিক:
নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
     
             

নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক

  

নেপালে বুধবার (২৬ আগস্ট) হিমবাহের বরফ ও পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে বিদেশি পর্যটকসহ আরও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির বিভিন্ন গ্রাম ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের তালিকায় ৩৮৪ জন পর্যটক রয়েছেন, যাদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ২৯১ জন নাগরিক অন্তর্ভুক্ত।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে ভোটেকোশি নদীর পানি উপচে পড়লে এই বিপর্যয় ঘটে। এতে বেশ কয়েকটি গ্রাম, সড়ক এবং গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে যায়। নেপাল সরকারের মুখপাত্র অসমিত পোখারেল জানিয়েছেন, উদ্ধার তৎপরতা জোরদার করতে তারা ভারত ও চীনের কাছে জরুরি সহায়তা চেয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নুয়াকোট জেলায় বহু বহুতল ভবন, ট্রাক ও ভ্যান বিপুল পরিমাণ কাদামাটির নিচে চাপা পড়েছে। এছাড়া ভোটেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

নিখোঁজ পর্যটকদের বেশিরভাগই ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করছে নেপাল ট্যুরিজম বোর্ড। তারা তিব্বতের কৈলাস পর্বতে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে কর্মরত তাদের দেশের নাগরিকরাও নিখোঁজদের তালিকায় রয়েছেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাঠমান্ডুতে তাদের দূতাবাস ১১ জন মালয়েশীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছে, যারা সম্ভবত রাসুয়া জেলায় অবস্থান করছিলেন।

কাঠমান্ডুভিত্তিক জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভোটেকোশি নদীর শাখা নদী লেন্দে খোলায় বুধবার সর্বোচ্চ মাত্রার বন্যা দেখা দিয়েছে। এর সম্ভাব্য কারণ হিমবাহ থেকে সৃষ্ট তুষার ও পাথরের ধস। উল্লেখ্য, গত বছরের আগস্টেও একই অঞ্চলে আকস্মিক বন্যায় নয়জন নিহত হয়েছিলেন এবং নেপাল-চীন সংযোগকারী সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেবার পার্শ্ববর্তী তিব্বতের পাহাড়ি অঞ্চলে উচ্চ তাপমাত্রার কারণে হিমবাহ-হ্রদের পানি উপচে পড়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে?

You cannot copy content of this page