২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার আড়াইহাজারে জামায়াতের ‘রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন’ শীর্ষক আলোচনা সভা রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি ঈদগাঁওয়ে জেলা প্রশাসকের পরিদর্শন, মতবিনিময় ও সহায়তা বিতরণ কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
আন্তর্জাতিক:
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং
     
             

জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা

  

দখলীকৃত পশ্চিম তীরের কালানদিয়া ও কাফর আকাব এলাকায় অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রে তল্লাশি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এসব কেন্দ্রে প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি শরণার্থীকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবামূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। রামাল্লাহ থেকে সাংবাদিক সারা আবু আলরোব জানিয়েছেন, ইসরাইলি সরকার দীর্ঘদিন ধরেই এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো ভেঙে ফেলার দাবি জানিয়ে আসছে। এর আগে কয়েক মাস আগে পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ-এর প্রধান কার্যালয়েও ইসরাইলি বাহিনী তল্লাশি চালায় এবং ভবনটি খালি করার পাশাপাশি এর কিছু অংশ ভেঙে ফেলতে বাধ্য করে। আগামী অক্টোবরে ইসরাইলে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার কালানদিয়া শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘের এই প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান পরিচালনার সময় ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গাভির উপস্থিত ছিলেন। ইসরাইলের এই কর্মকাণ্ডকে মানবাধিকারকর্মী ও আইনজীবীরা ভয়ানক হিসেবে অভিহিত করেছেন। হামাস এক বিবৃতিতে এই ঘটনাকে ইসরাইলের ধারাবাহিক আগ্রাসন এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক কনভেনশনের প্রতি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে আগুন নেভাতে যাওয়া অগ্নিনির্বাপক কর্মীদের বাধা দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, অগ্নিকাণ্ডের স্থানে বসতি স্থাপনকারীদের উপস্থিতি ছিল, যার ফলে আগুন লাগার পেছনে তাদের কোনো ভূমিকা আছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে, গাজার খান ইউনিসে ইসরাইলি হামলায় কমপক্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে?
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা
চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু

You cannot copy content of this page