২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পটিয়ায় আবারও অজ্ঞাত লাশ। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রংপুরের গঙ্গাসড়ায় নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে গংগাচড়ায় বিএনপির বিক্ষোভ সাতকানিয়ায় এলাইট প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উখিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্যের দাঁড়িপাল্লা নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময় সভা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ জানালেন ভূমি কর্মকর্তা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাশার গ্রুপ ও হোটেল সি-ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও আবুল বশর আবু সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মাহফুজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক শফিউল্লাহ কুতুবী, সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, মাওলানা নুরুল আলম ফারুকী, আবু তাহের হারুনর রশীদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বাশার গ্রুপ ও হোটেল সি-ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও আবুল বশর আবু
বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগায়। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page