৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি:

বজামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেট উপক্ষো করে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত শুল্ক আদায় নিয়ে ইজারাদার ও ব্যাবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্ধ নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন।আজ বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বিষয়টি সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ’র ইজারাদারকে অবশ্যই সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় করতে হবে। কোন চালানে যদি মালামাল মেট্রিক টনে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি গেজেট অনুযায়ী প্রতি মেট্রিকটনে ৭০ টাকা শুল্ক আদায় করা যাবে। আর যদি চালানে ঘনফুটে থাকে তাহলে প্রতি ঘনফুট ৫০ পয়সা করে শুল্ক আদায় করতে হবে। এর অতিরিক্ত যদি কোন শুল্ক আদায় করা যাবে না। এ সময় চলন্ত অবস্থায় নৌকা থেকে কালেকশনের কোন বিধান নাই বলেও জানান তিনি।এর কিছুদিন আগে সরকারি গেজেট না মেনে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ব্যবসায়ী ও শ্রমিকরা।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুই পক্ষের মধ্যে সৃষ্ট এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়।সভায় আরো উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিএ’র সিলেট বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাপশ সীল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক প্রমুখ।##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page