৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ার বনভূমি দখল করে অবৈধ বসতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের নিয়ন্ত্রিত পাহাড়ি এলাকায় অবৈধভাবে বসতি গড়ে ওঠা ও বনভূমি উজাড়ের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। প্রায় ১ হাজার ৮৪ দশমিক ১৭ একর সরকারি পাহাড়ি জমির উল্লেখযোগ্য একটি অংশে নতুন বসতি ও পাহাড় কাটার ঘটনা স্থানীয় জনপদে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন যে, কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে লোক এনে এসব পাহাড়ি এলাকায় বসতি গড়ে তোলা হচ্ছে। এতে এলাকার জনসংখ্যার গঠন পরিবর্তন হচ্ছে এবং সামাজিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি—পাহাড় কাটার পাশাপাশি বাইরের অঞ্চলের মানুষকে এনে বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে, যা এলাকাকে জননিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকিতে ফেলছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংগঠিত একটি চক্র সরকারি পাহাড় কাটছে এবং অনিয়মের মাধ্যমে সেখানে বসতি স্থাপনের সুযোগ তৈরি করছে। তারা জানান—পাহাড় কাটায় ভূমিধস, বনজ পরিবেশ ধ্বংস এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে স্থানীয় একজন প্রবীণ বাসিন্দা বলেন—”পাহাড় কাটা বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বনভূমি রক্ষা করা জরুরি।”

কিছু ব্যক্তির বিরুদ্ধে পরিবার–সংক্রান্ত বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগও উঠেছে। স্থানীয়রা বলছেন, এসব আচরণ ও গোপন কার্যকলাপ গ্রামের নিরাপত্তা, পরিবেশ এবং সামাজক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা জানান— “রাতে অপরিচিত লোকজনের চলাফেরা, নতুন বসতি এবং সন্দেহজনক তৎপরতা আমাদের উদ্বিগ্ন করছে।” স্থানীয় কয়েকজনের দাবি—পাহাড়ি এলাকায় কিছু অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়েছে। পরিচয় গোপন করে, বিভিন্ন জেলা থেকে পালিয়ে আসা অপরাধীরা এলাকায় ঢুকে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসী বলছেন—“বনভূমি দখল, অবৈধ বসতি আর পাহাড় বিক্রির ঘটনা বছরের পর বছর ধরে চলছে। আমরা জানতে চাই—এটার জবাবদিহিতা করবে কে?” তাদের দাবি, প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। না হলে হরিণতোয়ার পাহাড়ি অঞ্চল পরিবেশগতভাবে ধ্বংস হয়ে যাবে এবং জননিরাপত্তা বড় সংকটে পড়বে।

স্থানীয় জনতা দাবি করেছেন—অবৈধ বসতি উচ্ছেদ, পাহাড় কাটা বন্ধ, অপরাধমূলক তৎপরতা দমন, বনভূমির সীমানা রক্ষায় অভিযান, স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা। এলাকাবাসীর বক্তব্য—“জনপদ, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে পাহাড় সুরক্ষা এখনই নিশ্চিত করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page