১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন সাংগঠনিক যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে। ১৪ মে(বৃহস্পতিবার) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬৮ সদস্যবিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামোটর থেকে জারি করা সাংগঠনিক নির্দেশনায় কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। এতে যৌথভাবে স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুককে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান জানি রিয়াজ।তবে কমিটি ঘোষণার পরপরই দলটির অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নেতাকর্মীদের একটি অংশ। তারা নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলনের ডাক দেন। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।সদ্য ঘোষিত কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রাফসানজানি অভিযোগ করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে, যা চট্টগ্রাম মহানগরে দলের সাংগঠনিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, “দপ্তর সম্পাদক হিসেবে এটিই হবে আমার প্রথম এবং শেষ সংবাদ সম্মেলন।”অন্যদিকে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন আরফাত আহমেদ রনি। তিনি বলেন, দলের শুরু থেকে সক্রিয় থাকলেও তাকে কমিটিতে রাখা হয়নি। তার দাবি, বর্তমান কমিটির প্রায় ৭০ শতাংশ সদস্যই নতুন এবং অনেককে কক্সবাজার থেকে এনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পদ বণ্টনের অভিযোগও করেন তিনি।এদিকে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে দাবি উঠেছে। পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্য পর্যায়ের নেতারাও রয়েছেন বলে জানা গেছে।তবে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন নতুন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন। তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, পুরনো জরাজীর্ণ ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছে, তা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।চট্টগ্রাম মহানগরে দলের নতুন এই কমিটি গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, ৪১ ওয়ার্ডের সংগঠকদের নিয়ে প্রায় ১০০০ সংগঠকদের বাছাইকৃত তথ্য নিয়ে মহানগর কমিটি গঠিত হয়েছে। এখানে প্রাধান্য পেয়েছে প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাইযোদ্ধা, প্রবাসী এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তি। আগামীর চট্টগ্রামের রাজনীতির নতুন পাটাতন তৈরি করবে এই মহানগর কমিটি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page