৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা রাউজানের যুবককে বায়েজিদে গুলি করে হত্যা, ১ শিশু আহত সাতকানিয়ায় ১৪৫ ধারা উপেক্ষা করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি দ্রুতগতির বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও অন্তত ১৫ জন যাত্রী।শনিবার (৯ মে) সকালের দিকে লোহাগাড়া চুনতি এলাকায় অবস্থিত হোটেল ফোর সিজন-এর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মারছা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল এবং অন্যটি বিপরীত দিক থেকে অর্থাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফোর সিজন হোটেলের সামনে পৌঁছালে বাস দুটির মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অন্য বাসটি সজোরে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে রেহেনা বেগম (৬০) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগাড়া ট্রমা সেন্টার সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মো. কামাল উদ্দিন বলেন,সকালবেলা হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি দুটি বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে গেছে। একটি বাস দোকানের ভেতর ঢুকে পড়েছে, মানুষ ভেতর থেকে বাঁচার জন্য চিৎকার করছিল। আমরা স্থানীয়রা মিলে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে বের করি, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান,ঘটনা শোনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন এবং ১৫ জন আহত হয়েছেন। দ্রুতগতির কারণে বা ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বর্তমানে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page