১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানে ়আসেননি মনজুর দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ মিরপুর টেস্ উখিয়া সীমান্তে র‍্যাবের বড় অভিযান: বাঁশঝাড় থেকে ২.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার সোনাদিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান: ২০টি রিসোর্ট গুঁড়িয়ে জমি পুনরুদ্ধার। “মা দিবস” পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২ গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম মহানগরীর খুলশী ও দামপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত এসব গুলি ভারতীয় তৈরি বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-সাতকানিয়া বাজালিয়া ইউনয়নের মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)। শুক্রবার (৮ মে) বিশেষ এই অভিযানে তাদের আটক করা হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার প্রথমে খুলশী থানাধীন ওয়াসা মোড় এলাকার টেস্টি ট্রিট’ ফাস্টফুড দোকানে অভিযান চালানো হয়। সেখানে ফয়সাল আহমেদ রনিকে আটকের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।পরবর্তীতে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা নগরের দামপাড়া এলাকায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও ১১ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তারা মূলত অস্ত্র ও গোলাবারুদ ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত এই ১৫০ রাউন্ড গুলি তারা পার্বত্য অঞ্চলের বিভিন্ন দুর্গম উৎস থেকে সংগ্রহ করেছিলেন। নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি মজুত রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।ডিবি সূত্র জানায়, জব্দকৃত সব গুলিই ভারতীয় তৈরি। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের সাথে আর কারা জড়িত এবং এসব গোলাবারুদের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page