২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন করলেন ভূমি উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি ই-নামজারি কার্যক্রম শেষে একজন নাগরিকের হাতে তাৎক্ষণিক খতিয়ান তুলে দেন। হয়রানিমুক্তভাবে স্বল্পতম সময়ে নামজারি খতিয়ান হাতে পেয়ে উৎফুল্ল নামজারি আবেদনকারী নাজিম উদ্দিন। এছাড়া উপদেষ্টা মহোদয় কাট্টলী সার্কেলে চলমান ডিজিটাল সার্ভে কার্যক্রমের অফিস প্রান্তের ডাটা এন্ট্রির কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), আরাফাত সিদ্দিকী উপদেষ্টা মহোদয়কে তার উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট রেকর্ডরুম, স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট’ কার্যক্রমের উদ্দেশ্য ও অগ্রগতি সম্পর্কে উপস্থাপন করেন।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জনাব জিয়াউদ্দীন আহমেদ এনডিসিসহ ভূমি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি ব্যবস্থা অটোমেশন প্রকল্প, ইডিএলএমএস প্রকল্প ও জরিপ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোঃ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ফরিদা খানমসহ জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহনের পর উপদেষ্টা মহোদয়ের প্রথম এসি ল্যান্ড অফিস পরিদর্শন এটি।পরিদর্শন শেষে ভূমি উপদেষ্টা প্রযুক্তি সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সহজ ভূমিসেবা প্রদানের দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page