২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য গ্রামের মধ্যে সম্প্রীতি আর ভালবাসার মেলবন্ধন মেলাতে গত ৫০ বছর পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারকাড়া গ্রামের প্রাইমারী স্কুল মাঠে দিনব্যাপী আয়োজন করা হয় দাওয়াতী উৎসব কাবাডি (হাডুডু) খেলার ।এতে বিভিন্ন উপজেলা থেকে ৫০টি কাবাডির দলের খেলায়াররা অংশ নেয়।দেশের জাতীর খেলাকে টিকিয়ে রাখতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলায় আগ্রহী করে তুলার পাশাপাশি আশপাশের গ্রামের সাথে সৌহার্ধ্য বাড়াতে প্রতিবছর এমন দাওয়াতী উৎসবের মাধম্যে কাবাডি খেলার প্রতিযোগীতার আয়োজন করা হয়ে থাকে । গ্রামবাংলার প্রাচীনতম ঐহিত্যা কাবাডি (হাডুডু) খেলা আমাদের দেশের জাতীয় খেলা হলেও এখন অনেকটাই কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে।এমন আয়োজন সচরাচর দেখা যায়না। তবে গত ৫০ বছর পরে হলেও শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামাবাসীর আয়োজনে এ খেলার পূরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবছরের মতো এবারও মূলত ফেনী,চট্রগ্রাম,কুমিল্লা,মৌলভীবাজার,হবিগঞ্জসহ দেশের ১২টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় (অর্থ উত্তোলনের)সাহার্য্যরে লক্ষ্যে এই সময়টাতে এই খেলার আয়োজন করেছেন শান্তিগঞ্জের বগুলারকাড়া এবং ছাতকের চানঁপুর এই দুই গ্রামবাসীর যৌথ আয়োজনে এই দাওয়াতী কাবাডি (হা ডু ডু) প্রতিযোগীতা।রবিবার (২৫ আগষ্ট ২০২৪ ইং তারিখে) সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারকাড়া গ্রামের স্কুলের মাঠে শান্তিগঞ্জ বনাম ছাতক উপজেলাসহ বিভিন্ন উপজেলার ৫০টি কাবাডি দল এ উৎসবে অংশগ্রহন করে।এতে কাবাডিপ্রেমী হাজারো লোকজন জড়ো হন খেলা দেখতে।বিশেষ করে হাওরের জেলা সুনামগঞ্জ এর মানুষ বছরের ছয়মাস কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকলে এখন বর্ষার মৌসুমে অনেকটাই বেকারহীন মানুষজন কাবাডি খেলার আনন্দ উপভোগ করতেই ব্যস্ত। এ উৎসবের অন্যতম দিক হলো খেলায় অংশ নিতে শনিবার বিকেল থেকে আসা বিভিন্ উপজেলার প্রায় ৬০০ খেলোয়ার বগুলারকাড়া গ্রামে আসেন আর তাদের অতিথিদের আপ্যায়ন করতে স্বেচ্চায় গ্রামের প্রতিটি পরিবারের লোকজন । প্রতিযোগতিা উপলক্ষে পুরো গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।এলাকাবাসিরা জানান এ খেলার ঐহিত্য ধরে রাখতে প্রতিবছর তাদের গ্রামে এ উৎসব করা হয়ে থাকে। তাদের বংশ পরমপরায় তাদের পূর্বপুরুষদের রীতি ধরে রাখতেই মূলত এ খেলার আয়োজন করে থাকেন।খেলায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য(রেফারী) ও সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ,বগুলার কাড়া গ্রামের কৃতি সন্তান ও কমিটির সদস্য এডভোকেট বুরহান উদ্দিন দোলন,আয়োজক কমিটির সভাপতি নুরুল আমীন,সাধারন সম্পাদক সুজন আহমদ,শান্তিগঞ্জ অটোরাইছ মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ-রোকনুজ্জামান রুকন,পরিচালক জুলাল মিয়া,উকিল আলী,সৈয়দুর রহমান,বাবলু,সায়েফ মিয়া,এনাম মিয়া,আজরি মিয়া,আহমদ আলী,ছাতক উপজেলার চানঁপুর গ্রামের আক্কল আলী মেম্বার,রুহেল মিয়া,আফসার উদ্দিন,আফজাল হোসেন,সমরু মিয়া শরীফ উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানিআব্দুল বাছিত সুজন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সবাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,আর টিভির প্রতিনিধি বিন্দু তালুকদার ও নাগরিক টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ।এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও খেলোয়ার জানান,এই কাবাডি খেলা হচ্ছে গ্রামবাংলার প্রাচীনতম খেলা।এই খেলাটি দেশের বিভিন্ন জায়গাতে সচরাচর চোখে পড়েনা।তা্ি এই খেলাটিকে ধরে রাখতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এই খেলাটি বগুলার কাড়া গ্রামের মাছে ৫০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।আয়োজক কমিটির সদস্য ও রেফারী ওবায়দুর রহমান কুবাদ বলেন,আগষ্ট মাসে মূলত এই জনপ্রিয় খেলাটি আয়োজনের মূল কারণটি হচ্ছে দেশের ফেনী,চট্রগ্রাম,কুমিল্লাসহ ১২টি জেলায় ভয়াবহ বন্যায় মানুষজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ রয়েছেন।এই বন্যার্ত মানুষজনের পাশে দাড়াতে মূলত আজকে অর্থ সহায়তার চেষ্টা করা হচ্ছে।বগুলার আয়োজন কমিরি সদস্য এডভোকেট বুরহান উদ্দিন দোলন, বলেন,হাওরের জেলা সুনামগঞ্জে কোন শিল্প এলাকা গড়ে উঠেনি।ফলে বর্ষার মৌসুমে আমাদেও হাওরপাড়ের লোকজন বেকার অলস সময় কাটান।এই কাবাডি খেলাটি এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।তা্ি এই খেলাকে টিকিয়ে রাখতে আমাদেও বগুলারকাড়া গ্রামবাসি গত ৫০ বছর ধরে কেলার আয়োজন করে আসছেন।কাবাডি খেলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি হাওর এলকার গ্রামের মানুষের মধ্যে ভালবাসার মেলবন্ধন ধরে রাখতে এমন আযোজন জানালেন আয়োজকরা।তবে সরকারের পৃষ্টপোষকতা পেলে এই জনপ্রিয় খেলাটি তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দেয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

You cannot copy content of this page