৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> সেন্ট লুসিয়া,২৫ : অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত।গতরাতে সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ২৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।এই জয়ে সুপার এইটে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে টানা দ্বিতীয়বারের মত সেমিফাইনালে নাম লেখায় ভারত।৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে ছিলো অস্ট্রেলিয়া।ঐ ম্যাচে বাংলাদেশ জিতলেই সেমিতে খেলার সুযোগ পেত অসিরা।কিন্তু বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে আফগানিস্তানের ৮ রানের জয়ে সুপার এইটের পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে নেমে যাওয়ায় বিশ^কাপ থেকে বিদায় ঘন্টা বাজে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে শূণ্য হাতে সাজঘরে ফিরেন ভারতের ওপেনার বিরাট কোহলি।এরপর ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারত অধিনায়ক রোহিত।মিচেল স্টার্কের করা তৃতীয় ওভারে চার ছক্কা ও ১টি চারে ২৯ রান তুলেন রোহিত।এতে ১৯ বলে টি-টোয়েন্টিতে ৩১তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।এবারের বিশ^কাপে এটিই দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড।হাফ-সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও ছিলেন রোহিত। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করে নব্বইয়ের ঘরে পা রাখেন তিনি। কিন্তু ১২তম ওভারে নার্ভাস নাইন্টিতে স্টার্কের বলে বোল্ড হন ৭টি চার ও ৮টি ছক্কায় ৪১ বলে ২২৪ স্ট্রাইক রেটে ৯২ রান করে আউট হন রোহিত।টি-টোয়েন্টি বিশ^কাপে অধিনায়ক হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।বিশ^কাপে ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে যুবরাজ সিংকে টপকে গেছেন রোহিত।২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন যুবরাজ।বিধ্বংসী ইনিংস খেলে রোহিত ফেরার ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছেন মিডল অর্ডার ব্যাটাররা।সূর্যকুমার যাদবের ১৬ বলে ৩১, শিবম দুবের ২২ বলে ২৮ এবং হার্ডিক পান্ডিয়ার ১৭ বলে ২৭ রানে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় ভারত।টি-টোয়েন্টি বিশ^কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি যৌথভাবে সর্বোচ্চ দলীয় রান।বিশ^কাপে এই নিয়ে তৃতীয়বার ২শ রান পেল ভারত।যা বিশ^কাপের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২শ রান।২০৬ রানের বড় টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারে ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফিরেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।শুরুতে উইকেট হারালেও, অস্ট্রেলিয়াকে চাপে পড়তে দেননি আরেক ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ।দ্বিতীয় উইকেটে ৩৮ বলে ৮৭ রান তুলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন হেড-মার্শ জুটি।নবম ওভারে স্পিনার কুলদীপ যাদবের বলে অক্ষর প্যাটেলের অসাধারন ক্যাচে মার্শ আউট হলে ব্রেক-থ্রু পায় ভারত।৩টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন মার্শ।
মার্শ ফেরার পর হেডের সাথে অস্ট্রেলিয়ার রানের গতি ধরে রাখেন গ্লেন ম্যাক্সওয়েল।জুটিতে ২৫ বলে ৪১ রান আসার পর কুলদীপের বলে বোল্ড হন ম্যাক্সওয়েল।তার আউটের পর পথ হারায় অস্ট্রেলিয়া।শক্তহাতে দলের হাল ধরতে পারেনি কোন ব্যাটার।শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়া ইনিংস।৯টি চার ও ৪টি ছক্কায় ৪৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন হেড।ভারতের পেসার আর্শদীপ সিং ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন।ম্যাচ সেরা হন রোহিত।
আগামী ২৭ জুন গায়ানায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২০৫/৫, ২০ ওভার (রোহিত ৯২, সূর্যকুমার ৩১, স্টার্ক ২/৪৫)।
অস্ট্রেলিয়া : ১৮১/৭, ২০ ওভার (হেড ৭৬, মার্শ ৩৭, আর্শদীপ ৩/৩৭)।
ফল : ভারত ২৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : রোহিত শর্মা (ভারত)।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page