২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

পাঁচ বছর পর সাকিবের সেঞ্চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক>>> দীর্ঘ পাঁচ বছর পর যেকোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান।আজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে সুপার লিগ পর্বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে নামা সাকিব।তার ১০৭ রানের ইনিংসের পরও গাজী গ্রুপের কাছে ২ উইকেটে হেরেছে শেখ জামাল।১২৫ রানের ইনিংস খেলে গাজীর জয়ে অবদান রাখেন মাহফুজুর রাব্বি।বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শেখ জাামল।পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৭ রান করেন সাকিব।২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন সাকিব।ক্যারিবিয়ানদের বিপক্ষে ঐ ইনিংসের পর গত পাঁচ বছরে ১৯৯ ইনিংসে ৩৩ বার হাফ-সেঞ্চুরির দেখা পেলেও তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি।ঢাকা লিগে এবারই প্রথম সেঞ্চুরি করলেন সাকিব। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯টি সেঞ্চুরির সবগুলোই আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন তিনি।২৮১ রানের টার্গেট ২ বল বাকী রেখে স্পর্শ করে গাজী গ্রুপ।দলের পক্ষে ১১৮ বলে ৩টি চার ও ১২টি ছক্কায় ১২৫ রান করেন রাব্বি।শেখ জামালের আরিফ আহমেদ ৪টি উইকেট নেন।১০ ওভারে ৪৭ রানে উইকেটশূণ্য ছিলেন সাকিব।বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জাকির হাসান।শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮টি চার ও ১২টি ছক্কায় ১৩২ বলে ১৫৮ রান করেন জাকির।লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার নজির গড়লেন জাকির।বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা রেকর্ড আছে সৌম্য সরকারের।২০১৯ সালে ঢাকা লিগে আবাহনীর হয়ে ২০৮ রানের অপরাজিত ইনিস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন সৌম্য।জাকিরের ইনিংসের সুবাদে ১১১ রানে জয় পায় প্রাইম ব্যাংক।প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৪১ রান করে প্রাইম ব্যাংক।জবাবে ২৩০ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট।দলের পক্ষে অমিত ১১টি চার ও ২টি ছক্কায় ১২৩ বলে ১০৪ রান করেন।প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ৪টি ও নাজমুল অপু ৩টি উইকেট নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page