৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কুমিল্লাকে হারিয়ে প্রথমবারের মত বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>>বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট দশম আসরের শিরোপা জিতলো ফরচুন বরিশাল।আজ টুর্নামেন্টের ফাইনালে বরিশাল ৬ উইকেটে হারিয়েছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।এই প্রথমবারের মত বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লো তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর বরিশাল।ফাইনালে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।দলের পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ৩৮ এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন।জবাবে ১ ওভার বাকী রেখে শিরোপা জয়ের আনন্দে মাতে বরিশাল।দলের পক্ষে কাইল মায়ার্স ৪৬ ও অধিনায়ক তামিম ইকবাল ৩৯ রান করেন।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে নেমে পাওয়ার প্লেতে ৪৯ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় কুমিল্লা।প্রথম ওভারে বরিশালের পেসার ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সের পঞ্চম ডেলিভারিতে তারই স্বদেশী ওবেড ম্যাককয়ের দুর্দান্ত ক্যাচে ৫ রান করে সাজঘরে ফিরেন কুমিল্লার ওপেনার ক্যারিবীয়ান সুনীল নারাইন।চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ১০ বলে ৩টি চারে ১৫ রান করা তাওহিদ হৃদয়কে বিদায় দেন ইংল্যান্ডের পেসার জেমস ফুলার।থার্ড ম্যানে হৃদয়ের দারুন ক্যাচ নেন মাহমুদুল্লাহ।দ্বিতীয় উইকেটে কুমিল্লার অধিনায়ক লিটন দাসের সাথে ১৫ বলে ২৪ রান যোগ করেন হৃদয়।ষষ্ঠ ওভারে কুমিল্লা শিবিরে আবারও আঘাত হানেন ফুলার।থার্ড ম্যানে মাহমুদুল্লাহর ক্যাচে আউট হন ৩টি বাউন্ডারিতে ১২ বলে ১৬ রান করা লিটন।এরপর কুমিল্লাকে চাপমুক্ত করার চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন।চতুর্থ উইকেটে ২৩ বলে ২৩ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা।দশম ওভারে ১৫ রান করে ম্যাককয়ের প্রথম শিকার হন চার্লস।ছয় নম্বরে নেমে ৩ রানে ইংল্যান্ডের মঈন আলি রান আউট হলে দরীয় ৭৯ রানে পঞ্চম উইকেট হারায় কুমিল্লা। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৩৬ রানের জুটিতে কুমিল্লার রান ১শ পার করেন অঙ্কন ও জাকের আলি।বরিশালের পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হবার আগে ২টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৩৮ রান করেন অঙ্কন।১৭তম ওভারে দলীয় ১১৫ রানে অঙ্কনের বিদায়ে ক্রিজে এসে বরিশালের বোলারদের উপর চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।ফুলারের করা ১৯তম ওভারে ৩টি ছক্কায় কুমিল্লাকে ২১ রান এনে দেন রাসেল।অবশ্য সাইফুদ্দিনের করা শেষ ওভার থেকে ৭ রানের বেশি নিতে পারেননি রাসেল ও জাকের।তারপরও ৬ উইকেটে ১৫৪ রানের লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা।৪টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন রাসেল।২টি চারে ২৩ বলে ২০ রানের অনবদ্য ইনিংস খেলেন জাকের।বরিশালের ফুলার ২টি,মায়ার্স-সাইফুদ্দিন ও ম্যাককয় ১টি করে উইকেট নেন।১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুন সূচনা করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ।৫ ওভারে দলের রান হাফ-সেঞ্চুরিতে নিয়ে পাওয়ার প্লেতে ৫৯ রান তুলেন তারা।এ সময় সমান ১টি ও ২টি ছক্কায় তামিম-মিরাজ ২৪ রান করে তুলেন।কুমিল্লার স্পিনার মঈনের করা অষ্টম ওভারে টানা ১টি ছক্কা ও ২টি চার মারার পর বোল্ড হন তামিম।৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ২৬ বলে ৩৯ রান করেন অধিনায়ক তামিম। মিরাজের সাথে ৪৮ বলে ৭৬ রানের জুটি গড়েন তিনি।দশম ওভারে মঈনের দ্বিতীয় শিকার হন ১টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে ২৯ রান করা মিরাজ।৮২ রানের মধ্যে দুই ওপেনার বিদায়ের পর জুটি বাঁধেন মায়ার্স ও মুশফিকুর রহিম। মঈনের বলে ব্যক্তিগত ৮ ও ২০ রানে ক্যাচ দিয়ে জীবন পান মায়ার্স।জীবন পেয়ে কুমিল্লার বোলারদের উপর চড়াও হন তিনি। রাসেলের করা ১৫তম ওভার থেকে ২টি করে চার-ছক্কায় ২১ রান তুলেন মায়ার্স।হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৭তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মঈনকে ক্যাচ দেন ৫টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মায়ার্স।মায়ার্সকে ফেরানোর ওভারেই মুশফিককে(১৩) থামান মুস্তাফিজ।দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হন মুশফিক।পঞ্চম উইকেট জুটিতে দলের বাকী প্রয়োজন মিটিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।১৯তম ওভারের শেষ বলে চার মেরে বরিশালের জয় নিশ্চিত করেন মিলার।মাহমুদুল্লাহ ৭ ও মিলার ৮ রানে অপরাজিত থাকেন।কুমিল্লার মুস্তাফিজ ও মঈন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫৪/৬, ২০ ওভার (অঙ্কন ৩৮, রাসেল ২৭*, ফুলার ২/৪৩)।

ফরচুন বরিশাল : ১৫৭/৪, ১৯ ওভার (মায়ার্স ৪৬, তামিম ৩৯, মঈন ২/২৮)।
ফল : ফরচুন বরিশাল ৬ উইকেটে জয়ী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

You cannot copy content of this page