২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচী অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব্যুরো: স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচী-২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১ টায় বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহীর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড.মোঃ মোকছেদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসএম জাফরুল্লাহ্ এনডিসি, বিভাগীয় কমিশনার রাজশাহী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কর্মকর্তা শাকিল আহম্মেদ এবং মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা। প্রধান আলোচকের বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা কি। আলোচনায় তিনি বলেন, আমরা আগে বাংলাদেশকে ডিজিটাল করার জন্য কাজ করেছি। বর্তমান সরকারের অক্লান্ত প্রচেষ্টায় সেটি সম্ভব হয়েছে এবং দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করেছেন। এখন আমরা স্মাট বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম দেশের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। যার কারনে সরকার ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন করেছে। এখানে ৯০ টি ধারা উপধারা রয়েছে। আমরা আপাতত সকল স্টেক হোল্ডাদের (উৎপাদক ও ভোক্তা) সচেতণ করছি। কারন এখানে জরিমানা অর্থের পরিমান অনেক বেশি রয়েছে। তাই আমরাও চাইনা ছোটখাটো ভুলে ব্যবসায়ীদের বড় অংকের অর্থ জরিমানা দিতে হয়। কিন্তু পরবর্তীতে আর সচেতন নয়, সরাসরি আইন প্রয়োগ করা হবে। আলোচনায় তিনি প্রতিটি আইনের বিস্তারিত তুলে ধরেছেন এবং সবাইকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে সকল আমন্ত্রিতদের অজানা সকল প্রশ্নের সুন্দর উত্তর ও সমাধান দিয়েছেন তিনি।

 

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইমতিয়াজ হোসেন, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ এনামুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) এর প্রতিনিধি হিসেবে একজন পুলিশ সুপার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাদশা মিয়া, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, বিএসটিআই এর উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামসহ সরকারি প্রতিটি সরকারি দপ্তরের প্রতিনিধিরা ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অফ কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, একাত্তর টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রাসেদুল হক রুশো, দৈনিক গণমুক্তি পত্রিকার ব্যুরোচীফ মাজহারুল ইসলাম চপলসহ বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টরের সত্বধিকারি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page