২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ হতে হবে- হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।লোহাগড়ার মাটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন,প্র্রধানমন্ত্রী আমাকে এই জনপদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।শনিবার (৬জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আওয়ামী যুবলীগ লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যবে মাশরাফী বিন মোর্ত্তজা এমপি একথা বলেন।প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিল এমপি তাঁর বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে।দেশে আজ গনতন্ত্র উদ্ধার ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।সহিংসতাকে একমাত্র রাজনৈতিক কৌশল বলে মনে করে বিএনপি।বিএনপি ও তাদের সহযোগিদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না।এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন,নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাডভোকেট গাউছুল আজম মাসুদ, সাধারণ সস্পাদক খোকন কুমার সাহা,জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা,সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল এমপি,লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম, সাধারণ সস্পাদক সিকদার নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ,নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,সাধারন সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমূখ।সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সিকদার নজরুল ইসলাম।সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের মতামত নেয়া হয়।দীর্ঘ ২০বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন কে কেন্দ্র করে উপজেলা সদরে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম
জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ

You cannot copy content of this page