২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা কান উৎসবে ঐশ্বরিয়ার নতুন অদেখা ছবি ভাইরাল, ফ্যাশনে আজও অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী ম্যাকাই টেস্টে চার পেসার খেলানো নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিক:
ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত
     
             

সাকিবের সাথে কথা বলেননি তামিম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আজ রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের ম্যাচ চলাকালীন সাকিব আল হাসানের সাথে কথা বলেননি বলে জানিয়েছেন তামিম ইকবাল।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও বরিশালের ম্যাচটি বাড়তি উত্তেজনা তৈরি করেছিলো। কারন গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ইস্যুর পর এ ম্যাচেই প্রথম দেখা হয় সাকিব-তামিমের।রংপুরের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর ম্যাচ শেষে অলরাউন্ডার সাকিবের সাথে কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘না আমরা কথা বলিনি।’পরবর্তীতে আবার একই বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে ফেলেন তামিম। তিনি বলেন, ‘আমি মনে করি না এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এটি সম্পর্কে জানেন। কেন বারবার জিজ্ঞাসা করেন? আপনার যদি কিছু জানার প্রয়োজন হয়, তাহলে তাকে (সাকিব) জিজ্ঞাসা করেন।’গত আগস্টে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। কিন্তু পরবর্তীতে তাকে নিয়ে ‘নোংরা খেলা’ হচ্ছে জানিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম।একটি ভিডিও বার্তার মাধ্যমে তামিম বিশ্বকাপ থেকে সরে যাবার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকারে তামিমের সমালোচনা করেন সাকিব। এরফলে তাদের সম্পর্কের টানাপোড়েন জনসম্মুখে প্রকাশ পায়।পরে তামিম জানিয়েছিলেন, বিপিএলের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করে আন্তর্জাতিক অঙ্গনে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবেন।
এরই মধ্যে নিজের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব।বিপিএলের আগে অবশ্য তামিম জানিয়েছিলেন, সাকিবের সাথে দেখা হলে কথা বলবেন। কিন্তু খেলা শেষে যখন দু’জনে হাত মিলিয়েছেন, তখন তামিমকে অন্য দিকে তাকাতে দেখা গেছে।বরিশালের জয়ের ম্যাচে স্বাচ্ছেন্দ্যে ব্যাট করেছেন তামিম। ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। বরিশালের পেসার খালেদ আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি রংপুর। ৩১ রানে ৪ উইকেট নেন খালেদ। ব্যাট হাতে মাত্র ২ রান করেন সাকিব।বোলিংয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। প্রতিপক্ষের অন্যান্য বোলারদের স্বাচ্ছন্দ্যে খেললেও, সাকিবের বিপক্ষে ৭ বলে মাত্র ৫ রান নিতে পারেন তামিম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page