কলমে :-নাজিম উদ্দিন >>>
অসুস্থ এই মনটাকে নিয়ে আছি বড় বিপাকে ,
এই দুঃখের কথা বলো আমি জানাবো কাকে।
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই থাকে দূরে,
এই দুঃখ বুকটা আমার খাচ্ছে কুরে কুরে।
অতি আপনজন যারা তারাও করেছে পর,
সেই কারণে ভেঙে গেল আমার সাধের ঘর।
একা একা থাকি এখন হারানোর কিছু নেই,
হারিয়েছি সুখের স্বপ্ন এখন আমি আগের সেই।
যে ছিল সুখ দুঃখের সাথী হারিয়ে গেছে কবে,
কেউ ডাকে সাড়া না দিলে একলা চলতে হবে।


মন্তব্য