৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাতারের মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে হস্তান্তর জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে টোল কমানোর চিন্তা করছে সরকার নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক পটিয়ায় ৪সিএনজি উদ্ধার সহ,৩চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য এবং গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে শাপলাপুরে পাহাড়ি এলাকা থেকে বালি পাচারের অভিযোগে বনবিভাগের অভিযান! বালির স্তুপ ধ্বংস পানছড়িতে এক মাদক কারবারি ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
আন্তর্জাতিক:
কাতারের মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে হস্তান্তর শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি
     
             

সদরপুরে শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এম আলমগীর  সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে শ্বশুর তোতা মিয়াকে হত্যার দায়ে জামাতা আমিন ভূইয়াকে (৪১) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।আমিন ভূইয়া সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।হত্যার শিকার তোতা মিয়া সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। গত ২০১৭ সালের ২১ জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালে তোতা মিয়ার মেয়ে আজুফা বেগমের (৩৮) সঙ্গে আমিন ভূইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলামিন বিভিন্ন সময়ে যৌতুকের টাকার জন্য তাকে নির্যাতন করে আসছিল। সর্বশেষ জুয়া খেলা ও মাদকের টাকার জন্য আজুফার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। এতে আজুফা অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় আলামিন। এই নির্যাতনে অতিষ্ট হয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি ফরিদপুরের নোটারি পাবলিক এর মাধ্যমে আলামিনকে একতরফা তালাক দেয় আজুফা।এ ঘটনা জানার পরে আলামিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শ্বশুরবাড়িতে এসে আলামিন ২১ জানুয়ারি রাত সাড়ে বারোটার দিকে তার শ্বশুর তোতা মিয়াকে টিউবয়েলের মাথা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ওই দিনই (২১জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ২২ জানুয়ারি আমিন ভূইয়া ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সদরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আফসার উদ্দিন মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর আমিন ভূইয়াকে একমাত্র অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
এ রায়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সানোয়ার হোসেন সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page