২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সংলাপে বসবে সরকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের সঙ্গে সংলাপ হবে বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়কমন্ত্রী নাইজেল হাডলস্টন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন

সালমান এফ রহমান বলেন, কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু ও ভালো করা যায়, এ নিয়ে সংলাপ তাদের সঙ্গে হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে—এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না

তিনি বলেন, বাণিজ্য ও ব্যবসা নিয়ে ৯০ শতাংশ কথা হয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতি নিয়ে কথা হয়েছে। ইউকে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, এটা তার প্রমাণ। আমরা সংলাপে রাজি, তবে তাদের বলতে হবে তারা নির্বাচনে আসবেন

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ফ্রি ফেয়ার ইলেকশন চায়, ডায়ালগ চায়; গঠনমূলক সংলাপে প্রস্তুত, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কেয়ারটেকার গভর্মেন্ট নিয়ে আলেচনা হবে না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার।

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারবাস কিনতে চায়, সে বিষয়ে কথা হয়েছে। জিএসপির পর ডিসিটিএস স্কিম বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। শুল্ক সুবিধা ঘিরে এর থেকে বড় শিল্পের পাশাপাশি সুবিধা পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page