২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্যের দাঁড়িপাল্লা নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময় সভা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ জানালেন ভূমি কর্মকর্তা অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা চট্টগ্রাম সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে রুহিয়ায় অনুষ্ঠিত হলো আজিমুশ্বান ইসলামী জলসা হাটহাজারীতে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শেখ হাসিনা পালিয়ে প্রমাণ করেছেন তিনি অপরাধী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক>>> বিচারের জন্য শেখ হাসিনাকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “শেখ হাসিনার নামে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দুইশ’ টার বেশি মামলা হয়েছে।যে ট্রইব্যুনালে মিথ্যা বিচার দিয়ে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন,সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ।আপনারা তো মাওলানা মতিউর রহমান নিজামী,আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী,আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের বিচার করতে গিয়ে মিথ্যা গাল-গল্প,মিথ্যা এজাহার,মিথ্যা সাক্ষী,মিথ্যা বাদি, মিথ্যা বিচারক বানিয়ে আপনারা ফাঁসি দিয়েছেলন।শেখ হাসিনার ফাঁসি দিতে মিথ্যা লাগবে না।সত্য ঘটনা দিয়ে শতবার তাকে ফাঁসি দেয়া যাবে ইনশাআল্লাহ।তিনি বলেন,ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েই প্রমাণ করেছেন,তিনি অপরাধী। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন,ওদের হাতে গণতন্ত্র, বাক স্বাধীনতা,গণমাধ্যম কিছুই নিরাপদ নয়।যে কারণে ৫ আগষ্ট ছাত্র-জনতার গণবিষ্ফোরণের মুখে তাকে এমনভাবে পালিয়ে যেতে হয়েছিল যে,দুপুরের খাবার খাওয়ার সুযোগ পাননি।লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের খাবার কেড়ে নিয়ে, মিল বন্ধ করে দিয়ে তাদেরকে বেকার করে যে অপরাধ শেখ হাসিনা করেছেন,তার ফল তাকে ভোগ করতে হয়েছে।” বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল তিনটায় খুলনা মহানগরীর শিল্পাঞ্চল খালিশপুরস্থ বিআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের সামনে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান প্রমুখ।শুভেচ্ছা বক্তব্য দেন বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুনসুর আলম চৌধুরী,শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল,বিএল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন,খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসেন,দৌলতপুর থানা আমীর ফোরকান উদ্দিন মিঠু,শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক এস.এম মাহফুজুর রহমান,ক্বারি আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ায় সরকারি কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্যের দাঁড়িপাল্লা
নগরকান্দায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময় সভা
অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তিতে দেশসেরা চট্টগ্রাম
সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।
নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জন করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে রুহিয়ায় অনুষ্ঠিত হলো আজিমুশ্বান ইসলামী জলসা

You cannot copy content of this page