৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশ নারী ক্রিকেট দলে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা বিসিবির প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ: টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ
     
             

র‍্যাবের অভিযান: সাতকানিয়ার সেলিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি মাঈন উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল ১২ জুন (শুক্রবার) রাতে চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন বিএসআরএম গেইট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাঈন উদ্দিন সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালগাঁও এলাকার নসরুল হকের পুত্র। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চরতি ইউনিয়নের বাসিন্দা সেলিম হত্যা মামলার পর থেকেই আসামি মাঈন উদ্দিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল মিরসরাইয়ের বিএসআরএম গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,চরতির সেলিম হত্যা মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি মাঈন উদ্দিনকে র‍্যাব গ্রেপ্তার করে আমাদের থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সেলিম হত্যা মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের
নোয়াখালীতে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার
বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে রোববার নতুন ঘরের চাবি
আড়াইহাজারে ‘হানি ট্র্যাপে’ অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
পটিয়ায় র্্যাবের অভিযানে ৩কোটি টাকার ইয়াবা সহ ৬জন বাইক আরোহী গ্রেপ্তার।

You cannot copy content of this page