আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদি আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: সাইমুম মুনিরা সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোয়েব আলী খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, রুহিয়া থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই জোবাইদুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার, পল্লী বিদ্যুৎ রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগণ শাহা, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল প্রমুখ।এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মতিউর রহমান, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ২নং আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩নং রাজাগাঁও ইউনিয়ন প্যানেলচেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম, ৪নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, জননিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যক্রকম না থাকায় ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে, বক্তারা বলেন ভূমি অফিসের কার্যক্রম বন্ধ হওয়ায় নামজারী, খারিজসহ সকল সেবা নিতে আবারও ঠাকুরগাঁও সদর উপজেলায় যেতে হচ্ছে এতে করে অর্থনৈতিক খরচ যেমন বেশি হচ্ছে তেমনই সময় নষ্ট হচ্ছে।





মন্তব্য