১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১১টি পর্বতশৃঙ্গ জয় করে অনন্য উচ্চতায় কাতারি পর্বতারোহী শেইখা আসমা মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছেন স্পিকার ও সিইসি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৪৭, ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ অব্যাহত ছুটির মেজাজে ‘বিভ্রান্ত প্রেমিক’ রদ্রি, ইন্টারনেটে ভাইরাল বিশ্বকাপজয়ী তারকার ছবি বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন যশোর বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধস: পাসের হার কমে ৬৬.২৭ শতাংশ বেতন ও নিরাপত্তা নিয়ে তোলপাড়: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচের অভিযোগ ও বাফুফের ব্যাখ্যা বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কে ফিফা সভাপতি ইনফান্তিনো হুলিয়ান আলভারেজকে ধরে রাখতে বন্ধু রোমেরোকে দলে টানার পরিকল্পনা আতলেতিকোর
আন্তর্জাতিক:
বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র
     
             

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছেন স্পিকার ও সিইসি

  

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই বৈঠকে নির্বাচনের তফসিল, সংসদ ভবনে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে।

বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব এবং রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসি, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াত-ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। বিগত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও, এবার বিরোধী জোট প্রার্থী ঘোষণা করায় নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু করেছে। এ বিষয়ে গতকাল রোববার ইসি একটি অনির্ধারিত বৈঠকও করেছে।

যদি শেষ পর্যন্ত দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এটি হবে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেছিলেন। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টি ও জামায়াতসহ বেশ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোটদান থেকে বিরত ছিলেন। এবারের নির্বাচনেও শেষ পর্যন্ত ভোটের প্রয়োজন হয় কি না, তা এখন দেখার বিষয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page