৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

রাজশাহীর কর্মজীবীদের সান্ধকালিন বাজারের দাবী  

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহীতে চাকরিরত বিভিন্ন পেশাজীবিরা নগরীতে সান্ধকালীন বাজার ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন জোরেশোরে। তারা বলছেন, দেশ এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে। সেক্ষেত্রে পিছিয়ে নেই খুলনা, যশোর, কুমিল্লা সহ বিভিন্ন বড় শহরগুলোও। কিন্তু উন্নয়নের রোল মডেলে পরিণত হলেও রাজশাহীতে সান্ধকালিন বাজারের অভাব ভোগাচ্ছে সরকারি বেসরকারি চাকরিজীবী বিভিন্ন পেশাজীবীদের। সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করা মানুষ সকাল থেকে সন্ধা পর্যন্ত দায়িত্ব শেষে বাজার গুলোতে যেয়ে পাচ্ছেন না চাহিদামত নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সকালেও তাদের থাকে সময়মত অফিসে যাওয়ার তাড়া। এক্ষেত্রে তারা নিয়মিত বাজার করতে পারেন না, পারেন না পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দিতে। একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা সামিয়া ইসলাম বললেন, সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। সকাল ৮ টায় ব্যাংকে ঢুকি, বের হই রাত ৮ টায় ; বাজার করবো কখন। রাতে যখন অফিস থেকে বের হই, তখন সব দোকান-পাট বন্ধ হওয়া শুরু হয়।রাজশাহী নগরীর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম বলেন, আমি খুলনাতে দেখেছি, সেখানে উৎসবমুখর সান্ধ্যকালীন বাজার আছে। কর্মজীবীরা অফিস থেকে বের হয়ে সরাসরি অথবা বাসায় ফিরে ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছেন। সবদিক থেকে এগিয়ে থাকা রাজশাহী নগরীতে এটি এখন সময়ের দাবি। শহরে থাকেন কিন্তু একটি উপজেলা শহরে কলেজে শিক্ষকতা করেন সন্তোষ কুমার, তিনি বলেন প্রতিদিন খুব সকালে বের হতে হয়। ফিরতে ফিরতে সন্ধ্যা । বাজার করা নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। উন্নত দেশগুলোর শহরের মত সন্ধ্যার পর রাজশাহীতে বাজারের ব্যবস্থা থাকলে খুব ভাল হয় আমার মত মানুষের জন্য। তাছাড়া রাজশাহী তো এখন মডেল সিটি, তাহলে এই দাবি টা এখন খুবই যৌক্তিক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page