১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :>>> সাতক্ষীরার সাদা সোনা খ্যাত রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে অভিযান চালিয়েছে দেবহাটা থানা পুলিশ। রোববার সকালে উপজেলার পারুলিয়া ও গাজীরহাটসহ আশপাশের বেশ কয়েকটি মৎস্য সেড, অকশন সেন্টার ও রপ্তনিকারক ডিপোতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নের্তৃত্ব দেন দেবহাটা থানা পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আক্তার। এসময় দেবহাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ স্থানীয় চিংড়ি ব্যবসায়ী সংগঠন গুলোর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়ি ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে ওসি মো. বাবুল আক্তার বলেন, বিশ্ববাজারে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি’র ব্যাপক চাহিদা রয়েছে। এটি সাতক্ষীরার অন্যতম একটি ব্র্যান্ড। চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সেজন্য সাতক্ষীরা তথা বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ না করার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, অতিরিক্ত মুনাফার আশায় সাতক্ষীরার এক শ্রেনীর অসাধু চিংড়ি ব্যবসায়ী ও ডিপো মালিক দীর্ঘদিন ধরে বাগদা ও গলদা চিংড়িতে ইঞ্জেকশনের সুঁই ও সিরিঞ্জের মাধ্যমে সাগুদানা, জেলি এবং ফিটকিরি, চিড়া, ভাত ও পানির মিশ্রন সহ নানা অপদ্রব্য পুশ করে চিংড়ির আকার ও আয়তন বৃদ্ধির মাধ্যমে গ্রেড আকারে চড়া দামে বিক্রয় ও বিদেশে রপ্তানী করছেন। এতে করে একদিকে যেমন দেশের সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, ঠিক তেমনই বিশ্ববাজারে ক্রমাগত চাহিদা হারাচ্ছে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি। তবে সম্প্রতি অপদ্রব্য পুশ বন্ধে একের পর এক জরিমানাসহ কার্যকর পদক্ষেপ নিয়েছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতি। এতে করে পারুলিয়াতে অপদ্রব্য পুশ প্রায় পুরোপুরি বন্ধ হওয়ায় উপজেলার গাজীরহাট, টিকেট, পুটিমারী, সুবর্ণাবাদ, বড়শান্তা, আশাশুনির বদরতলা ও ব্যংদহা এলাকার মৎস্য সেড গুলো ও বিভিন্ন বাসা-বাড়িতে চিংড়িতে অপদ্রব্য পুশে ঝুঁকেছেন অসাধু ব্যবসায়ীরা। তাছাড়া সম্প্রতি খুলনা থেকে আসা কিছু অসাধু ব্যবসায়ী সাতক্ষীরার বিভিন্ন মৎস্য সেড থেকে বাগদা ও গলদা চিংড়ি কিনে তা খুলনায় নিয়ে অপদ্রব্য পুশ করে সাতক্ষীরার চিংড়ির সুনাম ও চাহিদা নষ্ট করছেন বলেও অভিযোগ করেছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্নুর সহ সংশ্লিস্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page