২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোংলায় রাজনৈতিক দলগুলোর সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে মানববন্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):>>>

শনিবার (০৩ জুন) সকাল ১০ টায় মোংলা উপজেলায় শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পৌর শহরের রিমঝিম হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সামাজিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।এর আগে,“সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” প্রতিপাদ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তি সম্প্রীতি সহায়ক গ্রুপের (পিএফজি) মোংলার সমন্বয়কারী সুজন সম্পাদক মোঃ নূর আলম শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়। মানুষের জীবন-জীবিকাকে হুমকির মধ্যে ফেলে এবং শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়না। পরমত সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, জনগনের সম্মতির শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি গণতন্ত্র সফলতার অন্যতম শর্তাবলী। বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশী হস্তক্ষেপ নয় রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা চাই। উন্নয়নের রোল মডেলের পাশাপাশি গনতন্ত্রেরও রোল মডেল হতে পারে বাংলাদেশ।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ইয়ুথ লিডার, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ হারুন গাজী, জাসদ নেতা হাবিব মাষ্টার, নারীনেত্রী কমলা সরকার, ইয়ুথ পিস্ এম্বাসেডর সাংবাদিক শেখ রাসেল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, ইয়ুথ পিস্ এম্বাসেডর সুষ্মিতা মন্ডল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রদল নেতা মোঃ নাসির হোসেন, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান বাবু প্রমূখ।সভায় নেতৃবৃন্দ মোংলা উপজেলায় আগামীতে সব নির্বাচনে সংঘাতহীন শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page