২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

মোংলায় নিখোঁজের দু’দিন পর মিললো জাবেদের মরদেহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা বাগেরহাট >>>মোংলায় গ্যাসবাহী একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে নিখোঁজ গ্রিজার মোঃ জাবেদ আহমেদের মরদেহ দু’দিন পর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ডেলটা এলপিজি জেটির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে মোংলা কোস্টগার্ড।এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে অসাবধানতা বশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এমটি ডেলটা-১ জাহাজের গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিস্কারক) পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন জাবেদ। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তুরন মিয়ার ছেলে।কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির বলেন, গ্রিজার জাবেদ আহমেদ মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপননকারী প্রতিষ্ঠান ‘ডেল্টা এলপিজি লিমিটেডে’র জেটিতে এলপিজি লোড করতে আসা জাহাজ ‘এমটি ডেলটা-১’ জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে মঙ্গলবার রাত ১০ টায় নদীতে নিখোঁজ হন। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করা হলে তাকে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোংলার কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। টানা দু’দিন নিখোঁজের সন্ধান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।পরে জাবেদের মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক
পটিয়া ও সাতকানিয়ায় র‍্যাবের জোড়া অভিযান: ১ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবাসহ আটক ৩

You cannot copy content of this page