৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মেসিকে ছাড়া পেরুকে হারাতে কোন কষ্ট হয়নি আর্জেন্টিনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেক্স>>> লিওনেল মেসির ইনজুরিতে কোপা আমেরিকায় আজ সকালে পেরুকে মিয়ামিতে গ্রুপের শেষ ম্যাচে হারাতে কোন কষ্ট করতে হয়নি আর্জেন্টিনাকে।হার্ড রক স্টেডিয়ামে বিশ^ চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন লটারো মার্টিনেজ।এই হয়ে গ্রুপ-এ বিজয়ী হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে আর্জেন্টিনা।ডান হ্যামস্ট্রিংয়ে কিছুটা ইনজুরির কারনে মেসি আজকের ম্যাচে সাইডলাইনে ছিলেন।কোচ লিওনেল স্কালোনি এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় ডাগ আউটেও ছিলেন না।আজ নয়টি পরিবর্তন করে মাঠে নেমেছিল আর্জেন্টিনা।বদলে যাওয়া এই লাইন-আপ নিয়ে আর্জেন্টিনা সবসময়ই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের কাছে রেখেছিল।একপেশে ম্যাচটি পেরু টার্গেটে একটি মাত্র শট নিতে পেরেছে।বিরতির ঠিক পরপরই মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।এ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে ইন্টার মিলানের এই ফরোয়ার্ড বল পেয়ে হালকা ফিনিশিংয়ে পেরু গোলরক্ষক পেড্রো গালেসেকে পরাস্ত করেন।৭২ মিনিটে জেসুস কাস্তিলোর হ্যান্ডবল উপহার পায় আর্জেন্টিনা।কিন্তু লিনড্রো পারেডেস স্পট কিক থেকে বল বারে লাগালে ব্যবধান বাড়ানো যায়নি।৮৬ মিনিটে মার্টিনেজ দুরপাল্লার পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন।রিপ্লেতে দেখা গেছে এই গোলের আগে মার্টিনেজ ডিফেন্ডার আরডো করজোকে ফাউল করেছেন। পেরু গোল নিয়ে প্রতিবাদ করলেও রেফারি সিজার রামোস আর্জেন্টিনাকে গোল উপহার দেন।আগামী বৃহস্পতিবার হিউস্টনে কোয়ার্টার ফাইনালে গ্রুপ-বি রানার্স-আপ দলের মোকাবেলা করবে আর্জেন্টিনা।এই দলটি হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো।আজ গ্রুপ-এ’র আরেক ম্যাচে কানাডা ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা বিজয়ী চিলির সাথে গোলশুন্য ড্র করায় টেবিলের দ্বিতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page