২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

মনির ডায়াগনস্টিক’কে ২০হাজার টাকা অর্থদণ্ড ভ্রাম্যমান আদালত কর্তৃক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলায় রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের বাহিরে অতিরিক্ত টেস্ট ফি আদায়ের অভিযোগে মনির ডায়াগনস্টিক সেন্টারকে ২০হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে পৌর শহরের ‘বাগেরহাট জেটি’ এলাকায় অভিযান চালিয়ে মনির ডায়াগনস্টিক সেন্টারকে এ অর্থদণ্ড দেয়া হয়।উপজেলা সহকারী (কমিশনার) ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান জানান, সরকার নির্ধারিত টেস্ট ফি ব্যতিরিকে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অতিরিক্ত ফি আদায় করছেন রোগীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে পৌর শহরের বাগেরহাট জেটি এলাকার মনির ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে মনির ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ও রক্তের সিবিসি পরীক্ষা বাবদ ৪শ টাকা সরকারী রেট থাকলেও নেয়া হচ্ছে ৫শ টাকা করে। এছাড়া এক্সরে ফি বাবদ ৭শ টাকার জায়গায় ৯শ টাকা আর প্রেগন্যান্সি টেস্টের ক্ষেত্রে ১শ টাকার জায়গায় দেড়শ টাকা নেয়া হচ্ছিল। তাছাড়াও রোগীদের জন্য ডাক্তারদের দেয়া ডিসকাউন্ট না প্রদাণসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনির ডায়াগনস্টিক সেন্টারকে নগদ ২০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারা মোতাবেক এ অর্থদন্ড দেয়া হয়। অর্থদণ্ডের পাশাপাশি মনির ডায়াগনস্টিক সেন্টারকে পরবর্তীর জন্য সতর্ক করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমানের সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, বর্তমানে সরকার ডেঙ্গু রোগ নিয়ে খুব হার্ড লাইনে। তাই উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গুসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি কার্যকর হচ্ছে কিনা। সেজন্য বুধবার মনির ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। বেসরকারী এ প্রতিষ্ঠানটি বিভিন্ন পরীক্ষার ফি বাবদ রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করে আসছিলো। যার ফলে মনির ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তিনি বলেন, এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাতে সরকারের উদ্দেশ্য যেমনি বাস্তবায়ন হবে তেমনি রোগী সাধারণও সাশ্রয়ী সেবা পাবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
গভীর সংকটে সিটি গ্রুপ: ঋণের পাহাড় ও লোকসানের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী
সাতকানিয়ার চরতীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ ও আলোচনা সভা
সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত ও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক সংঘাতের হুমকি হুথিদের

You cannot copy content of this page