৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ভালোবাসা কি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে নাজিয়া আফরিন >>>

ভালোবাসা কি কারণে অকারণে বদলায়?
তার কি নির্দিষ্ট কোন রঙ থাকে?
বয়স, সময়, নিয়ম, রীতি আরও নানান কিছু

আচ্ছা, ভালোবাসা কি প্রবাহমান নদী?
যা কেবল বয়েই চলে আবহমান কাল ধরে
অসীম আকাশ থেকে যার উৎপত্তি
আর যা কিনা আবার গহীন মাটির বুকেই বিলীন হয়ে যায়

ভালোবাসা কি রূপ বদল করে?
ভালোবাসা কি মিথ্যে কোন মোহ?
মরিচীকার মত তৃষ্ণায় কাতর পথিকের দিকবিভ্রম?

ভালোবাসা কি অসীম এক অনুর্বরতা?
কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেত
একবুক আশা লয়ে বেঁচে থাকা কৃষকের বুক ফাটা আর্তনাদ

ভালোবাসা কি শুধুই চিরকাল পাশে থেকে যাওয়া?
নাকি আক্ষেপ, অবজ্ঞা আর অবহেলার মিশ্রিত কোন তিক্ত সরাব পান?
যার নেশায় নেশায় জীবনকে শুধু মৃত্যুর দিকে টেনে নেওয়া

ভালোবাসা কি ঘুমন্ত শিশুর পবিত্র মুখ?
নাকি মা হওয়ার অসহ্য মিষ্টি যন্ত্রণা?
জীবনের অযাচিত, অশোভন স্বার্থপরতার এক মিশ্র উৎপীড়ন?
নাকি স্বেচ্ছায়, নিঃস্তব্ধতায়, নিঃস্বার্থ হতে হতে নিঃস্ব হয়ে যাওয়া।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page