৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বেতন ও নিরাপত্তা নিয়ে কোচ জেরার্ডের ফেসবুক পোস্ট, বিব্রত বাফুফে

  

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে বাংলাদেশ দলের ক্যাম্প চলছে। এই ক্যাম্পের দায়িত্বে থাকা ইংলিশ কোচ জেরার্ড জোনস সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক স্ট্যাটাস দিয়ে দেশের ফুটবল অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া প্রথম স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে সময়মতো বেতন পরিশোধ করেনি। এ কারণে পরিবার নিয়ে তিনি সংকটে পড়েছেন এবং প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেন।

পরবর্তী স্ট্যাটাসে জেরার্ড জানান, বাফুফে তার বেতন পরিশোধ করলেও তিনি ব্যাংকিং জটিলতায় পড়েছেন, যে বিষয়ে তাকে আগে থেকে অবগত করা হয়নি। তিনি অভিযোগ করেন, গতকাল ঢাকায় এবং আজও তিনি এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে মানুষ তার গাড়ি ঘিরে ধরে টাকা দাবি করেছে এবং গাড়িতে ধাক্কা দিয়েছে। এমন অনিশ্চয়তা ও প্রতিকূল পরিবেশে বাংলাদেশে কাজ করা কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তার বেতন না পাওয়ার বিষয়টি যেভাবে জনসমক্ষে ছড়িয়েছে, তা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কোচ জেরার্ডের এমন মন্তব্যের পর বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাফুফে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আজ দুপুরে জানান, চুক্তি অনুযায়ী প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কোচের বেতন পরিশোধ করার নিয়ম রয়েছে এবং সে অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো অভিযোগ থাকলে তা সরাসরি ফেডারেশনকে জানানোই ছিল পেশাদার আচরণ। সরাসরি অভিযোগ না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করায় বিষয়টি অহেতুক ঘোলাটে হয়েছে বলে মনে করছে বাফুফে। উল্লেখ্য, উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ জেরার্ডকে গত জুন মাসে নিয়োগ দিয়েছিল বাফুফে।

এরপর আরেক স্ট্যাটাসে আপডেট দিয়ে তিনি জানান, বাফুফের কাছ থেকে বেতন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যাংকিং-সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছেন।

যে সমস্যার ব্যাপারে তাকে আগে জানানো হয়নি।

কেননা কোন অভিযোগ থাকলে সেটি বাফুফেকে সরাসরি জানালে বিষয়টি এতটা ঘোলাটে হতো না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও
এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি
লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়ার পথে হামজা চৌধুরী?
চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার
লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয়
নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মারেসকার শুভসূচনা
সোবোসলাইয়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের মাঠে ড্র লিভারপুলের

You cannot copy content of this page