৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাস মালিকদের গালাগাল করে মার খেলেন দুই চেয়ারম্যান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

পটুয়াখালী জেলা বাসমিনিবাস মালিক সমিতির সাথে চেয়ারম্যান ট্রাভেলস মালিকদের বিরোধ নিরসনে মতবিনিময় সভা শেষে বাস মালিকদের গালাগাল ও কটুক্তি করায় মারধরের শিকার হয়েছেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ ও দশমিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.ইকবাল মাহমুদ লিটন। বুধবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সূত্র জানায়,পটুয়াখালীদশমিনা- বাউফল ও গলাচিপা উপজেলা থেকে ঢাকায় সরাসরি চেয়ারম্যান ট্রাভেলস এর বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জটিলতার অবসান করতে বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বাস মালিক ও চেয়ারম্যান ট্রাভেলস এর পরিবহন মালিক পক্ষের সাথে মতবিনিময় সভায় বসেন। সভায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ গলাচিপা পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। তবে শান্তিপূর্ন ভাবে সভা শেষে বের হয়ে যাওয়ার পথে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ পটুয়াখালী বাস মালিকদের উদ্দেশ্য করে কটুক্তি এবং গালাগাল করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাস মালিকরা, এ সময় বাস মালিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তোপের মুখে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ ও ইকবাল মাহমুদ লিটনকে চর থাপ্পর ও কিল ঘুষি মারা হয়। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন শাহিন শাহ ও লিটন। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘আজ সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের মওসুমে পটুয়াখালী বাস মালিক সমিতি উপজেলা থেকে নিয়মিত ঢাকা পর্যন্ত বাস পরিচালনা করবে। আর উপজেলা পর্যন্ত যদি চেয়ারম্যান ট্রাভেলস এর বাসের রুপ পারমিট নিতে পারে তবে তারাও বাস পরিচালনা করবে। কিন্তু রুট পারমিট ব্যতীত কেউ বাস চলাচল করাতে পারবে না। এ ছাড়া আজ সভা শেষে বের হওয়ার পথে শাহিন শাহ বাস মালিকদের কটুক্তি করায় বাস মালিকদের সাথে তাদের হাতাহাতি ঘটনা ঘটেছে।’এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ এর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে চেয়ারম্যান ট্রাভেলস এর মালিক ও দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘স্থানীয় মালিকদের সাথে সমন্বয় করে বাস চলাচল করার বিষয় সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে মালিক সমিতির কিছু উশৃঙ্খ মালিক আমার সাথে এবং গলাচিপা উপজেলা চেয়ারম্যানের সাথে খারাপ ব্যবহার করেছে। এ ছাড়া পটুয়াখালী বাস মালিক সমিতি আমার বাসের টিকিট সহ বাসের কাগজপত্র নিয়ে গেছে এবং আমার কাউন্টার ভাংচুর করা হয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, ‘ঈদ মওসুমে মানুষের ভোগান্তি দুর করার জন্য দশমিনা এবং গলাচিপা পর্যন্ত জেলা বাস মিনিবাস মালিক সমিতি তাদের বাস সরাসরি পরিচালনা করবে।’ দশমিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.ইকবাল মাহমুদ লিটন ও গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ লাঞ্চিত হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি এবং জেলা বাস মালিক সমিতির সভাপতিতে সমাধানের জন্য বলেছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page